মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন জ্বালানিচালিত যানবাহন খাতে মেধা আকর্ষণে ছোংছিংয়ে আন্তর্জাতিক সম্মেলন
  Date : 23-11-2026
Share Button

চীনের ছোংছিংয়ে হয়ে গেল আন্তর্জাতিক মেধা বিনিময় সম্মেলনের চতুর্থ আসর। শনিবার আয়োজিত এ সম্মেলনে চীন ও বিশ্বের বিভিন্ন দেশের পেশাজীবী, বিশেষজ্ঞ এবং উদ্যোক্তারা অংশ নেন। ছোংছিংয়ের প্রধান ও উদীয়মান শিল্প খাতগুলোতে আন্তর্জাতিক যোগাযোগ, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

⠀
‘ছোংছিং আন্তর্জাতিক মেধা বিনিময় সম্মেলন’ মূলত শহরটির অগ্রাধিকারপ্রাপ্ত শিল্প খাতগুলোকে কেন্দ্র করে আয়োজন করা হয়। এসব খাতের মধ্যে রয়েছে স্মার্ট সংযুক্ত নতুন জ্বালানিচালিত যানবাহন, ইলেকট্রনিক তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন উপকরণশিল্প।
⠀
সম্মেলনে ৩০টিরও বেশি অধিবেশন অনুষ্ঠিত হয়। এসব অধিবেশনে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞদের সংযোগ স্থাপন এবং গবেষণার ফলাফলকে বাস্তব প্রয়োগে রূপ দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ নিয়েও বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়।
⠀
এ ছাড়া, বিশ্বব্যাপী নতুন উদ্যোগ ও উদ্ভাবনবিষয়ক প্রতিযোগিতার আয়োজন ছিল। হংকং ও ম্যাকাওয়ের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠিত হয় বৃত্তিমূলক দক্ষতা প্রতিযোগিতা। এর লক্ষ্য ছিল ছোংছিংয়ের সঙ্গে এ দুটি অঞ্চলের দক্ষতা প্রশিক্ষণ ও শিল্প খাতের সহযোগিতা আরও জোরদার করা।
⠀
সম্মেলনের আগের তিনটি আসরে বিশ্বের ৫০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে অংশগ্রহণকারীরা যোগ দেন। এসব আয়োজনের মাধ্যমে বিভিন্ন শিল্প খাতের দক্ষ জনবলের চাহিদা পূরণে ১১ হাজার ৩০০ জনেরও বেশি বিশেষজ্ঞকে যুক্ত করা সম্ভব হয়েছে।
⠀
সূত্র: জেনিফার-লুৎফর, চায়না মিডিয়া গ্রুপ ।



  
     আন্তর্জাতিক
কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন জ্বালানিচালিত যানবাহন খাতে মেধা আকর্ষণে ছোংছিংয়ে আন্তর্জাতিক সম্মেলন
পূর্ণ জীবনচক্রভিত্তিক তথ্যভাণ্ডার ও সনদের পারস্পরিক স্বীকৃতি: চীনের নতুন জলবায়ু উদ্যোগের তিন অগ্রাধিকার
এফআইভিবি-র সর্বোচ্চ সম্মান ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য ভলিবল অর্ডার` পেলেন চীনা কিংবদন্তি ল্যাং পিং
বছরে ২০ হাজার আন্তর্জাতিক পেটেন্ট আবেদন: ক্লাস্টার-ভিত্তিক উদ্ভাবনের অগ্রভাগে শেনচেন
শেনচেন থেকে টোকিও ও সান ফ্রান্সিসকো: উপসাগরীয় অঞ্চলগুলোর সংযোগে আঞ্চলিক প্রবৃদ্ধির নতুন দিগন্ত
বিশ্বশান্তি ও কৌশলগত স্থিতিশীলতায় নতুন দিগন্ত: ৯০ মিনিটের চীন-রুশ-মার্কিন শীর্ষ বৈঠকে একাধিক ঐকমত্য
  সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন জ্বালানিচালিত যানবাহন খাতে মেধা আকর্ষণে ছোংছিংয়ে আন্তর্জাতিক সম্মেলন
পূর্ণ জীবনচক্রভিত্তিক তথ্যভাণ্ডার ও সনদের পারস্পরিক স্বীকৃতি: চীনের নতুন জলবায়ু উদ্যোগের তিন অগ্রাধিকার
এফআইভিবি-র সর্বোচ্চ সম্মান ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য ভলিবল অর্ডার` পেলেন চীনা কিংবদন্তি ল্যাং পিং
মানবসেবার জন্য ‘সমাজের প্রকৃত বন্ধু`হিসেবে স্বীকৃতি পেলেন মোহাম্মদ ইকবাল হোসেন

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com