মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
পূর্ণ জীবনচক্রভিত্তিক তথ্যভাণ্ডার ও সনদের পারস্পরিক স্বীকৃতি: চীনের নতুন জলবায়ু উদ্যোগের তিন অগ্রাধিকার
  Date : 23-11-2026
Share Button

 

বৈশ্বিক শিল্প ও সরবরাহ শৃঙ্খলের পরিবেশবান্ধব রূপান্তরে সহযোগিতা বাড়াতে নতুন বৈশ্বিক উদ্যোগ চালু করেছে চীন। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ৩১) সাইড ইভেন্টে ‘চায়না প্যাভিলিয়নে’ সম্প্রতি এ উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
⠀
‘গ্রিন চেইন টুগেদার’ শীর্ষক এ উদ্যোগটিতে পণ্যের শুরু থেকে শেষ পর্যন্ত পরিবেশগত তথ্য আরও নির্ভুল করা, পরিবেশবান্ধব কাজের অভিন্ন নিয়ম তৈরি এবং এক দেশের পরিবেশগত সনদ অন্য দেশে গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এতে যৌথ আলোচনা ও সম্মিলিত কাজের মাধ্যমে বিশ্বব্যাপী একটি সহযোগিতামূলক সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়।
⠀
উদ্যোগের অন্যতম সহ-উদ্যোক্তা চীনা পরিবেশ বিজ্ঞান গবেষণা একাডেমি জানিয়েছে, এতে তিনটি অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো পূর্ণ জীবনচক্রভিত্তিক পরিবেশগত তথ্যভাণ্ডার গড়ে তোলা, যৌথ মূল্যায়ন বিধিমালা প্রণয়ন এবং সনদের পারস্পরিক স্বীকৃতি উৎসাহিত করা।
⠀
চীনের বাস্তুসংস্থান ও পরিবেশ মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন বিভাগের উপ-মহাপরিচালক লিউ ইয়াং বলেন, জলবায়ু প্রতিশ্রুতিকে শিল্প খাতের বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম হলো পরিবেশবান্ধব সরবরাহ শৃঙ্খল।
⠀
তিনি বলেন, শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো তাদের সরবরাহ শৃঙ্খলের অন্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে কার্বন নিঃসরণ কমাতে কাজ করলে বৈশ্বিক জলবায়ু লক্ষ্য অর্জনে অগ্রগতি সম্ভব। পাশাপাশি শিল্প ও সরবরাহ শৃঙ্খলের পরিবেশগত মান এবং সহনশীলতাও বাড়বে।
⠀
সূত্র: শুভ-লুৎফর, সিজিটিএন / চায়না মিডিয়া গ্রুপ



  
     আন্তর্জাতিক
কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন জ্বালানিচালিত যানবাহন খাতে মেধা আকর্ষণে ছোংছিংয়ে আন্তর্জাতিক সম্মেলন
পূর্ণ জীবনচক্রভিত্তিক তথ্যভাণ্ডার ও সনদের পারস্পরিক স্বীকৃতি: চীনের নতুন জলবায়ু উদ্যোগের তিন অগ্রাধিকার
এফআইভিবি-র সর্বোচ্চ সম্মান ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য ভলিবল অর্ডার` পেলেন চীনা কিংবদন্তি ল্যাং পিং
বছরে ২০ হাজার আন্তর্জাতিক পেটেন্ট আবেদন: ক্লাস্টার-ভিত্তিক উদ্ভাবনের অগ্রভাগে শেনচেন
শেনচেন থেকে টোকিও ও সান ফ্রান্সিসকো: উপসাগরীয় অঞ্চলগুলোর সংযোগে আঞ্চলিক প্রবৃদ্ধির নতুন দিগন্ত
বিশ্বশান্তি ও কৌশলগত স্থিতিশীলতায় নতুন দিগন্ত: ৯০ মিনিটের চীন-রুশ-মার্কিন শীর্ষ বৈঠকে একাধিক ঐকমত্য
  সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন জ্বালানিচালিত যানবাহন খাতে মেধা আকর্ষণে ছোংছিংয়ে আন্তর্জাতিক সম্মেলন
পূর্ণ জীবনচক্রভিত্তিক তথ্যভাণ্ডার ও সনদের পারস্পরিক স্বীকৃতি: চীনের নতুন জলবায়ু উদ্যোগের তিন অগ্রাধিকার
এফআইভিবি-র সর্বোচ্চ সম্মান ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য ভলিবল অর্ডার` পেলেন চীনা কিংবদন্তি ল্যাং পিং
মানবসেবার জন্য ‘সমাজের প্রকৃত বন্ধু`হিসেবে স্বীকৃতি পেলেন মোহাম্মদ ইকবাল হোসেন

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com