|
যখন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (এপেক) এর সম্মেলন ‘শেনচেন সময়’-এর সঙ্গে মিলিত হলো, তখন মানুষরা এখানকার আধুনিকতা, প্রযুক্তি এবং জীবনের সুযোগ-সুবিধা দেখে গভীরভাবে মুগ্ধ হয়ে পড়ছে। অনেকে বলেন, এই ‘অলৌকিক শহর’ ইতোমধ্যে চীনের উচ্চমানের বৈদেশিক উন্মুক্তকরণ পর্যবেক্ষণের একটি জীবন্ত জানালা হয়ে উঠেছে। ⠀ মার্কিন-চীন জাতীয় বাণিজ্য পরিষদের চেয়ারম্যান ট্যানসেন ⠀ মার্কিন-চীন জাতীয় বাণিজ্য পরিষদের চেয়ারম্যান ট্যানসেন বলেছেন, শেনচেনের উন্নয়নের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, এটি একটি ছোট জেলে-পল্লী থেকে আধুনিক আন্তর্জাতিক মহানগরীতে পরিণত হয়েছে, যা উন্মুক্ততা, উদ্ভাবন ও সহযোগিতাকে আলিঙ্গন করার মাধ্যমেই সম্ভব হয়েছে। এটি কেবল চীনের জন্য একটি দৃষ্টান্তই নয়, বরং এপেকের সকল অর্থনৈতিক সত্তার জন্যও আদর্শ স্থাপন করেছে। ⠀ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যানেট গ্রেগ ⠀ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যানেট গ্রেগ বলেছেন, আমরা যখন চীনের অর্জিত সাফল্য পর্যবেক্ষণ করি, বিশেষ করে কুয়াংতুং-হংকং-ম্যাকাও গ্রেট উপসাগরীয় অঞ্চলে অবকাঠামো নির্মাণ, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিনিয়োগ আর মানবসম্পদ বিকাশ— সবদিক সফল দৃষ্টান্ত বলা যায়। উদ্ভাবন ও উন্নয়নের জন্য চীনের দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি রয়েছে। ⠀ আজকের শেনচেনে প্রতি বছর প্রায় ২০ হাজার আন্তর্জাতিক পেটেন্ট আবেদন হয়, উন্নত উৎপাদন শিল্প ও আধুনিক সেবা শিল্প একসাথে এগিয়ে চলেছে। শেনচেন চীনের ক্লাস্টার-ভিত্তিক উদ্ভাবনের অগ্রভাগে পরিণত হয়েছে। ⠀ জার্মানির ইভোনিক শিল্প গোষ্ঠীর নির্বাহী কর্মকর্তা ও সহ-সভাপতি রেইটিশ ⠀ জার্মানির ইভোনিক শিল্প গোষ্ঠীর নির্বাহী কর্মকর্তা ও সহ-সভাপতি রেইটিশ বলেছেন, শেনচেনে আমাদের অনেক গুরুত্বপূর্ণ গ্রাহক রয়েছেন। আমরা ব্যাটারি উপকরণ উৎপাদন করি এবং বৈদ্যুতিক গাড়ির উপকরণ সরবরাহ করি। গ্রাহকদের সাথে দেখা করতে আমি প্রায় এখানে আসি। আমরা এখানে কারখানা বিনিয়োগ করার কথা ভাবছি। ⠀ শেনচেনের গল্প চীনের আধুনিকতার বিস্তৃত চিত্র তুলে ধরে। বিশ্ব মেধাস্বত্ব সংস্থার এ বছর প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, চীনে বিশ্বের শীর্ষ ১০০ উদ্ভাবনী ক্লাস্টারের মধ্যে ২৫টি রয়েছে, যার মধ্যে ‘শেনচেন-হংকং-কুয়াংচৌ’ ক্লাস্টার টানা বিশ্বের শীর্ষে রয়েছে। শক্তিশালী উদ্ভাবনী গতিশীলতা, বিস্তৃত বাজার সুযোগ এবং উন্মুক্ত প্রাতিষ্ঠানিক পরিবেশ— এসবের সমন্বয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এমনকি বৈশ্বিক ব্যবসায়িক মহল মনে করে, চীনে ভিত্তি স্থাপন করলেই এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গভীরভাবে থেকে যাবে এবং ভবিষ্যৎ জয়ী হওয়া সম্ভব। ⠀ শাংহাইয়ে পেরুর কনস্যুলেটের বাণিজ্যিক কাউন্সেলর বের্নার্দো মুনিয়োস বলেছেন, চীনের বাণিজ্য দ্বিমুখী, কেবল রপ্তানি নয়, বরং আমদানিও। চীনের সরবরাহ-ব্যবস্থা, বিশেষ করে পেরুর চানকাই বন্দরে বিনিয়োগ প্রবৃদ্ধিকে ব্যাপকভাবে জোরদার করেছে এবং বড় ভূমিকা রেখেছে। এই ধরনের উন্মুক্ততা একটি সুযোগও বটে। ⠀ অস্ট্রেলিয়া-চীন শিল্প ও বাণিজ্য পরিষদের ভিক্টোরিয়া রাজ্য শাখার প্রধান নির্বাহী কর্মকর্তা জন ম্যাকগুইয়ার বলেছেন, চীন অস্ট্রেলিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। চীন অস্ট্রেলিয়া থেকে আমদানি করা লৌহ আকরিক গলিয়ে ইস্পাত তৈরি করে। খাদ্য খাতেও আমরা গভীর পারস্পরিক আস্থা প্রতিষ্ঠা করেছি। এটিই আমাদের আরও উন্নতমানের খাদ্য ও মদ সরবরাহের সুযোগ। আমরা এ ধরনের সহযোগিতা আরও গভীর করতে চাই। ⠀ সূত্র: আনন্দী-তৌহিদ-স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ
|