শনিবার, নভেম্বর ২১, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
এপেক কানেক্টিভিটি ব্লুপ্রিন্ট অনুমোদিত: উচ্চমানের অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ ত্বরান্বিত করার ঘোষণা
  Date : 20-11-2026
Share Button

নভেম্বর ২০,বৃহস্পতিবার এপেক নেতাদের ‘শেনচেন ভিশন ২০২৬’ প্রকাশিত হয়।এতে বলা হয়েছে: বিশ্ব দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং সুযোগ ও জটিল প্রতিবন্ধকতা সহাবস্থান করছে। আমরা যৌথভাবে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখব, উৎপাদনশীলতা ও প্রাণশক্তি বৃদ্ধি করব, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করব, এবং সকল মানুষের কল্যাণ নিশ্চিত করব।

বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এপেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আমরা এই অঞ্চলের বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ উন্নত করার প্রচেষ্টাকে সমর্থন করার গুরুত্বের ওপর জোর দিই। সরবরাহ-শৃঙ্খলের স্থিতিস্থাপকতা জোরদার ও আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা গভীরতর করতে এবং একটি শক্তিশালী ও স্থিতিস্থাপক অর্থনীতি গড়ে তুলতে, এই অঞ্চলের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধিতে অবদান রাখতে হবে। এপেক ডিজিটাল কো-অপারেশন ফ্রেমওয়ার্ক ফর ট্রেড (২০২৭-২০৩০)-এর আলোকে, সকল পক্ষ একটি অনুকূল নীতিগত পরিবেশ তৈরি করতে, নীতি বিনিময় জোরদার করতে, এবং বাণিজ্য ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় ডিজিটাল প্রযুক্তির প্রয়োগকে উৎসাহিত করতে সচেষ্ট হবে।

পরিবহন নেটওয়ার্কের নিরাপত্তা ও স্থিতিস্থাপকতা পণ্য, পরিষেবা, মূলধন ও মানুষের প্রবাহকে সহজতর করে। আমরা এপেক কানেক্টিভিটি ব্লুপ্রিন্ট অনুমোদন করি। আমরা সহযোগিতা জোরদার করব এবং উচ্চমানের অবকাঠামোর উন্নয়ন ও বিনিয়োগ ত্বরান্বিত করব।

আমরা ডিজিটাল অর্থনীতির উন্নয়নে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি, যাতে সকল মানুষ ডিজিটাল রূপান্তরের সুফল ভোগ করতে পারে। আমরা অন্তঃদেশীয় উপাত্ত বিনিময়, ডিজিটাল বাণিজ্যের নিরাপত্তা, এবং উপাত্ত ও গোপনীয়তা সুরক্ষার ক্ষেত্রে সহযোগিতা চালাব।

আমরা যৌথভাবে জ্বালানিসম্পদের নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করব। আমরা সরবরাহ-শৃঙ্খলের স্থিতিস্থাপকতা, অবকাঠামোগত সংযোগ, এবং ঝুঁকি মূল্যায়নের ওপর মনোযোগ দিয়ে, জ্বালানি সুরক্ষার ক্ষেত্রে সহযোগিতাকে উৎসাহিত করি।

আমরা একটি উন্মুক্ত, ন্যায্য, স্বচ্ছ, উৎপাদনশীল, স্থিতিস্থাপক এবং উদ্ভাবনী কৃষি-খাদ্য ব্যবস্থা গড়ে তুলব। আমরা অবৈধভাবে গাছ কাটা ও এর সাথে সংশ্লিষ্ট বাণিজ্য প্রতিরোধ, আইনসম্মতভাবে আহরিত বনজ পণ্যের প্রসার ও টেকসই বন ব্যবস্থাপনা এবং বনভূমির ক্ষয় ও অবক্ষয় রোধ ও তা পুনরুদ্ধারে সহযোগিতাকে সমর্থন করি।

সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ



  
     আন্তর্জাতিক
এপেক কানেক্টিভিটি ব্লুপ্রিন্ট অনুমোদিত: উচ্চমানের অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ ত্বরান্বিত করার ঘোষণা
ইলেকট্রনিক স্বাক্ষরের আইনি বৈধতা ও পারস্পরিক স্বীকৃতি প্রসারে একযোগে কাজ করবে এপেকভুক্ত দেশগুলো
সহযোগিতার তালিকা দীর্ঘ ও সমস্যার তালিকা সংক্ষিপ্ত করার তাগিদ দিলেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং
‘এক-চীননীতি` দৃঢ়ভাবে অনুসরণের অঙ্গীকার সান্তিয়াগোর, চীনকে বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বললেন কাস্ট
‘এক-চীননীতি`-তে অবিচল থাকার ঘোষণা লিমার, চীনা প্রতিষ্ঠানগুলোকে পেরুতে বিনিয়োগের আহ্বান
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্প্রদায় গঠনে সি চিন পিংয়ের রূপরেখা: পারস্পরিক সমর্থন ও উন্মুক্ত সহযোগিতার আহ্বান
  সর্বশেষ
এপেক কানেক্টিভিটি ব্লুপ্রিন্ট অনুমোদিত: উচ্চমানের অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ ত্বরান্বিত করার ঘোষণা
ইলেকট্রনিক স্বাক্ষরের আইনি বৈধতা ও পারস্পরিক স্বীকৃতি প্রসারে একযোগে কাজ করবে এপেকভুক্ত দেশগুলো
সহযোগিতার তালিকা দীর্ঘ ও সমস্যার তালিকা সংক্ষিপ্ত করার তাগিদ দিলেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং
‘এক-চীননীতি` দৃঢ়ভাবে অনুসরণের অঙ্গীকার সান্তিয়াগোর, চীনকে বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বললেন কাস্ট

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com