শনিবার, নভেম্বর ২১, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
‘এক-চীননীতি`-তে অবিচল থাকার ঘোষণা লিমার, চীনা প্রতিষ্ঠানগুলোকে পেরুতে বিনিয়োগের আহ্বান
  Date : 20-11-2026
Share Button

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, (মঙ্গলবার) বিকেলে শেনচেনে, পেরুর প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরির এক সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন। ফুজিমোরি এপেক অর্থনৈতিক নেতাদের বৈঠকে যোগ দিতে চীনে আসেন।

বৈঠকে সি চিন পিং বলেন, চলতি বছর চীন ও পেরুর মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী। চীন টানা ১২ বছর ধরে পেরুর বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং বৃহত্তম রপ্তানি-গন্তব্য। চীন-পেরু অবাধ বাণিজ্য চুক্তির আপগ্রেড প্রটোকল দু’সপ্তাহ আগে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে।

তিনি আরও বলেন, নতুন ঐতিহাসিক আরম্ভ-বিন্দুতে চীন পেরুর সাথে যৌথ প্রচেষ্টা চালিয়ে, দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে নতুন পর্যায়ে এগিয়ে নিয়ে, আরও ভালোভাবে দু’দেশের জনগণের জন্য কল্যাণ সৃষ্টি করতে ইচ্ছুক।

জবাবে কেইকো ফুজিমোরি বলেন, তাঁর দেশ চীনা জনগণকে সাথে নিয়ে সিপিসি-র অর্থনৈতিক উন্নয়নে অর্জিত মহান সাফল্যের উচ্চ মূল্যায়ন করে। পেরু ‘এক-চীননীতি’-তে অবিচল থাকবে।

তিনি আরও বলেন, উচ্চ পর্যায়ের আদান-প্রদান ঘনিষ্ঠতর করে এবং অবাধ বাণিজ্য চুক্তির আপগ্রেডকে কাজে লাগিয়ে, দু’দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামো খাতে সহযোগিতা ত্বরান্বিত করতে চায় তাঁর দেশ। তা ছাড়া, আরও বেশি চীনা প্রতিষ্ঠানকে পেরুতে বিনিয়োগ ও শিল্প প্রতিষ্ঠায় আহ্বান জানায় তাঁর সরকার। পেরু চীনের সাথে শিক্ষা ও সংস্কৃতি খাতে বিনিময় বাড়াতে এবং পার্টি-পার্টি বিনিময় জোরদার করতে চায় বলেও জানান তিনি।

সূত্র: প্রেমা-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ



  
     আন্তর্জাতিক
এপেক কানেক্টিভিটি ব্লুপ্রিন্ট অনুমোদিত: উচ্চমানের অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ ত্বরান্বিত করার ঘোষণা
ইলেকট্রনিক স্বাক্ষরের আইনি বৈধতা ও পারস্পরিক স্বীকৃতি প্রসারে একযোগে কাজ করবে এপেকভুক্ত দেশগুলো
সহযোগিতার তালিকা দীর্ঘ ও সমস্যার তালিকা সংক্ষিপ্ত করার তাগিদ দিলেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং
‘এক-চীননীতি` দৃঢ়ভাবে অনুসরণের অঙ্গীকার সান্তিয়াগোর, চীনকে বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বললেন কাস্ট
‘এক-চীননীতি`-তে অবিচল থাকার ঘোষণা লিমার, চীনা প্রতিষ্ঠানগুলোকে পেরুতে বিনিয়োগের আহ্বান
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্প্রদায় গঠনে সি চিন পিংয়ের রূপরেখা: পারস্পরিক সমর্থন ও উন্মুক্ত সহযোগিতার আহ্বান
  সর্বশেষ
এপেক কানেক্টিভিটি ব্লুপ্রিন্ট অনুমোদিত: উচ্চমানের অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ ত্বরান্বিত করার ঘোষণা
ইলেকট্রনিক স্বাক্ষরের আইনি বৈধতা ও পারস্পরিক স্বীকৃতি প্রসারে একযোগে কাজ করবে এপেকভুক্ত দেশগুলো
সহযোগিতার তালিকা দীর্ঘ ও সমস্যার তালিকা সংক্ষিপ্ত করার তাগিদ দিলেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং
‘এক-চীননীতি` দৃঢ়ভাবে অনুসরণের অঙ্গীকার সান্তিয়াগোর, চীনকে বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বললেন কাস্ট

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com