নভেম্বর ২০, (শুক্রবার) ডিজিটাল বাণিজ্য বিষয়ে, এপেক সহযোগিতা কাঠামো (২০২৭-২০৩০), প্রকাশিত হয়।কাঠামোয় বলা হয়: আমরা, এপেক-এর নেতৃবৃন্দ, স্বীকার করি যে, ডিজিটাল প্রযুক্তির বিকাশ আন্তর্জাতিক বাণিজ্য ও এর ব্যবস্থাপনা মডেলকে গভীরভাবে পরিবর্তন করতে থাকবে। আমরা বিশ্বাস করি, একটি অনুকূল পরিবেশ তৈরি করা, বাণিজ্যের ডিজিটালাইজেশনকে উৎসাহিত করা, আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা ত্বরান্বিত করতে নতুন প্রযুক্তির ব্যবহার করা, এবং এপেক অঞ্চলের মধ্যে আন্তঃসীমান্ত বাণিজ্য ও বিনিয়োগ সহজতর করা প্রয়োজন। একটি উন্মুক্ত, গতিশীল, স্থিতিস্থাপক ও শান্তিপূর্ণ এশিয়া-প্যাসিফিক অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার লক্ষ্যে, এপেক ডিজিটাল বাণিজ্য সহযোগিতা কাঠামো (২০২৭-২০৩০) পরিচালিত হবে।
সহযোগিতার ক্ষেত্রে বাণিজ্যের ডিজিটালাইজেশনকে সমর্থন করে—এমন একটি নীতিগত পরিবেশ তৈরি করা হবে। এপেকভুক্ত দেশগুলোকে ইলেকট্রনিক স্বাক্ষরের আইনি বৈধতা নিশ্চিত করতে এবং এর ব্যবহার ও পারস্পরিক স্বীকৃতি প্রসারে স্বেচ্ছায় সহযোগিতা করতে উৎসাহিত করা হবে। ইলেকট্রনিক লেনদেনকে প্রভাবিত করে—এমন সকল ব্যবস্থা যেন স্বচ্ছ ও বৈষম্যহীন হয়, তা নিশ্চিত করতে এবং ডিজিটাল বাণিজ্যে বাধা সৃষ্টি এড়াতে, নিয়মিতভাবে এই ধরনের ব্যবস্থা পর্যালোচনা করতে হবে। নীতিগত আদান-প্রদান জোরদার করতে হবে।
এপেকভুক্ত দেশগুলো স্বীকার করে যে, আঞ্চলিক বাণিজ্যের ডিজিটালাইজেশনে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগসহ সকল ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠান যাতে অংশগ্রহণ করতে, অবদান রাখতে এবং এর থেকে উপকৃত হতে পারে, তা নিশ্চিত করা অপরিহার্য।
অনলাইন পেমেন্টের জন্য আন্তর্জাতিক মানদণ্ড গ্রহণে উৎসাহিত করা হবে।
সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ