শনিবার, নভেম্বর ২১, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
সহযোগিতার তালিকা দীর্ঘ ও সমস্যার তালিকা সংক্ষিপ্ত করার তাগিদ দিলেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং
  Date : 20-11-2026
Share Button

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং, (বৃহস্পতিবার) শেনচেনে, ৩৩তম এপেক অনানুষ্ঠানিক শীর্ষসম্মেলনে অংশগ্রহণকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে সি বলেন, গত কয়েক মাস ধরে বেইজিং থেকে ওয়াশিংটন পর্যন্ত, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমি আমাদের দুই পরাশক্তি, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সুসম্পর্ক স্থাপনের সঠিক উপায় অন্বেষণ করেছি এবং ‘যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি গঠনমূলক কৌশলগত ও স্থিতিশীল সম্পর্ক’-এর নতুন অবস্থান প্রতিষ্ঠা করেছি। দু’দেশের সম্পর্কের সামগ্রিক স্থিতিশীলতা ও ইতিবাচক ধারা উভয় দেশের জনগণের জন্য বাস্তব সুফল বয়ে এনেছে এবং বিশ্বে স্থিতিশীলতা ও নিশ্চয়তা এনেছে।

সি জোর দিয়ে বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতার সুযোগের তালিকা দীর্ঘ করতে হবে এবং সমস্যার তালিকা সংক্ষিপ্ত করতে হবে; সংঘাতের তীব্রতা বৃদ্ধি রোধ করতে, যে মতবিরোধগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করা যায় না, সেগুলোকে গঠনমূলকভাবে সামাল দেওয়া উচিত; তাইওয়ানের সমস্যায় যুক্তরাষ্ট্রের সঠিক কাজটি করার ব্যাপারে জোর দেওয়া জরুরি; দু’দেশের আর্থ-বাণিজ্যিক ক্ষেত্রের যোগাযোগ জোরদার করতে হবে; দু’দেশের মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অভিবাসীদের নির্বাসন এবং টেলিযোগাযোগ ও অনলাইন জালিয়াতি প্রতিরোধের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে হবে।

উষ্ণ অভ্যর্থনার জন্য ট্রাম্প চীনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০ বছরেরও বেশি সময় দু’দেশের বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক অব্যাহতভাবে জোরদার হচ্ছে। দু’দেশের উচিত কৃষিপণ্য, জ্বালানিসম্পদ ও সুপার বুদ্ধিমত্তার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা। যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না। দু’দেশ উভয়েই শক্তিশালী, দু’দেশের যৌথভাবে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা ও ত্বরান্বিত করতে হবে।

উভয় পক্ষই বৈঠকটিকে ইতিবাচক ও গঠনমূলক বলে মনে করে। দু’দেশ একটি গঠনমূলক কৌশলগত ও স্থিতিশীল সম্পর্কের জন্য একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করতে, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে উপনীত ঐকমত্য বাস্তবায়ন করতে এবং সম্মান, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গঠনমূলক কৌশলগত ও স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে সম্মত হয়।

দু’নেতা দু’দেশের অভিন্ন কল্যাণের আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।

সূত্র: ছাই-আলিম-প্রেমা, চায়না মিডিয়া গ্রুপ



  
     আন্তর্জাতিক
এপেক কানেক্টিভিটি ব্লুপ্রিন্ট অনুমোদিত: উচ্চমানের অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ ত্বরান্বিত করার ঘোষণা
ইলেকট্রনিক স্বাক্ষরের আইনি বৈধতা ও পারস্পরিক স্বীকৃতি প্রসারে একযোগে কাজ করবে এপেকভুক্ত দেশগুলো
সহযোগিতার তালিকা দীর্ঘ ও সমস্যার তালিকা সংক্ষিপ্ত করার তাগিদ দিলেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং
‘এক-চীননীতি` দৃঢ়ভাবে অনুসরণের অঙ্গীকার সান্তিয়াগোর, চীনকে বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বললেন কাস্ট
‘এক-চীননীতি`-তে অবিচল থাকার ঘোষণা লিমার, চীনা প্রতিষ্ঠানগুলোকে পেরুতে বিনিয়োগের আহ্বান
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্প্রদায় গঠনে সি চিন পিংয়ের রূপরেখা: পারস্পরিক সমর্থন ও উন্মুক্ত সহযোগিতার আহ্বান
  সর্বশেষ
এপেক কানেক্টিভিটি ব্লুপ্রিন্ট অনুমোদিত: উচ্চমানের অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ ত্বরান্বিত করার ঘোষণা
ইলেকট্রনিক স্বাক্ষরের আইনি বৈধতা ও পারস্পরিক স্বীকৃতি প্রসারে একযোগে কাজ করবে এপেকভুক্ত দেশগুলো
সহযোগিতার তালিকা দীর্ঘ ও সমস্যার তালিকা সংক্ষিপ্ত করার তাগিদ দিলেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং
‘এক-চীননীতি` দৃঢ়ভাবে অনুসরণের অঙ্গীকার সান্তিয়াগোর, চীনকে বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বললেন কাস্ট

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com