শনিবার, নভেম্বর ২১, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
‘এক-চীননীতি` দৃঢ়ভাবে অনুসরণের অঙ্গীকার সান্তিয়াগোর, চীনকে বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বললেন কাস্ট
  Date : 20-11-2026
Share Button

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, (মঙ্গলবার) শেনচেনে, চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্টের সাথে এক সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন। কাস্ট এপেক অনানুষ্ঠানিক শীর্ষসম্মেলনে যোগ দিতে চীনে আসেন।

বৈঠকে সি বলেন, “চলতি বছর চীন ও চিলির মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার দশম বার্ষিকী এবং দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ার কুড়িতম বার্ষিকী পালিত হচ্ছে। আমি প্রেসিডেন্ট কাস্টের সঙ্গে যৌথভাবে, কৌশলগত নেতৃত্বের মাধ্যমে, দু’দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করে যেতে ইচ্ছুক।”

সি চিন পিং আরও বলেন, দু’দেশকে বিভিন্ন ক্ষেত্র ও পর্যায়ে যোগাযোগ জোরদার করতে, দেশ-প্রশাসনের অভিজ্ঞতা বিনিময় করতে, এবং যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় পরস্পরের উন্নয়ন-কৌশলের সংযোগের কাজ জোরদার করতে হবে। চীন চিলির সাথে এপেকসহ বিভিন্ন বহুপক্ষীয় ব্যবস্থায়, যোগাযোগ ও সহযোগিতা জোরদার করতে এবং যৌথভাবে প্রকৃত বহুপক্ষবাদ সুরক্ষা করতে ইচ্ছুক।

জবাবে কাস্ট বলেন, বহু বছর ধরে চীন চিলির বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং কৃষিপণ্য ও খনিজ পদার্থের বৃহত্তম রপ্তানি-গন্তব্য। চীনের সাথে সহযোগিতা জোরদার করা হলো চিলির বিভিন্ন মহলের মতৈক্য। চিলি দৃঢ়ভাবে ‘এক-চীননীতি’ অনুসরণ করে যাবে।

তিনি আরও বলেন, চিলি চীনের সাথে কৃষি, খনি, নতুন জ্বালানিচালিত গাড়ি, অবকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। এ ছাড়াও, চীনের সাথে শিক্ষা ও সাংস্কৃতিক আদান-প্রদান ত্বরান্বিত করতে চায় তাঁর দেশ।

সূত্র: ছাই-আলিম-প্রেমা, চায়না মিডিয়া গ্রুপ



  
     আন্তর্জাতিক
এপেক কানেক্টিভিটি ব্লুপ্রিন্ট অনুমোদিত: উচ্চমানের অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ ত্বরান্বিত করার ঘোষণা
ইলেকট্রনিক স্বাক্ষরের আইনি বৈধতা ও পারস্পরিক স্বীকৃতি প্রসারে একযোগে কাজ করবে এপেকভুক্ত দেশগুলো
সহযোগিতার তালিকা দীর্ঘ ও সমস্যার তালিকা সংক্ষিপ্ত করার তাগিদ দিলেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং
‘এক-চীননীতি` দৃঢ়ভাবে অনুসরণের অঙ্গীকার সান্তিয়াগোর, চীনকে বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বললেন কাস্ট
‘এক-চীননীতি`-তে অবিচল থাকার ঘোষণা লিমার, চীনা প্রতিষ্ঠানগুলোকে পেরুতে বিনিয়োগের আহ্বান
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্প্রদায় গঠনে সি চিন পিংয়ের রূপরেখা: পারস্পরিক সমর্থন ও উন্মুক্ত সহযোগিতার আহ্বান
  সর্বশেষ
এপেক কানেক্টিভিটি ব্লুপ্রিন্ট অনুমোদিত: উচ্চমানের অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ ত্বরান্বিত করার ঘোষণা
ইলেকট্রনিক স্বাক্ষরের আইনি বৈধতা ও পারস্পরিক স্বীকৃতি প্রসারে একযোগে কাজ করবে এপেকভুক্ত দেশগুলো
সহযোগিতার তালিকা দীর্ঘ ও সমস্যার তালিকা সংক্ষিপ্ত করার তাগিদ দিলেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং
‘এক-চীননীতি` দৃঢ়ভাবে অনুসরণের অঙ্গীকার সান্তিয়াগোর, চীনকে বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বললেন কাস্ট

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com