| ⠀
চীনের শেনচেনে অনুষ্ঠিত একটি ‘যুগান্তকারী তাৎপর্যপূর্ণ’ বৈঠক বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। ওই দিন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীন-রুশ-মার্কিন শীর্ষবৈঠকে মিলিত হন। ইতিহাসে প্রথমবারের মতো এই তিনটি দেশের রাষ্ট্রপ্রধানদের বৈঠক অনুষ্ঠিত হলো, যা বিশ্বের ইতিহাসে স্থান করে নেওয়া একটি মাইলফলক ঘটনা। ⠀ প্রায় ৯০ মিনিট স্থায়ী এ বৈঠকে, তিন দেশের রাষ্ট্রপ্রধানরা ‘বিশ্বশান্তি রক্ষা ও বড় দেশগুলোর সম্পর্কের কৌশলগত স্থিতিশীলতা জোরদার করা’ বিষয় কেন্দ্র করে গভীর আলোচনা করেছেন এবং একাধিক ঐকমত্যে পৌঁছেছেন। বৈঠকে প্রকাশিত ‘চীন-রুশ-মার্কিন শীর্ষনেতাদের শান্তি ঘোষণা’ তিন পক্ষের ঐকমত্যকে একত্রিত করেছে, যা কার্যকরভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ইতিবাচক তাৎপর্য বহন করে। ⠀ বলা যায়, এটি একটি "শান্তি শীর্ষ সম্মেলন"। বিশ্ব মানচিত্রে, চীন, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র সবই গুরুত্বপূর্ণ প্রভাবশালী বড় দেশ। যারা বিশ্বের শান্তি ও নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। ৮০ বছরেরও বেশি আগে, বিশ্ব ফ্যাসিবাদবিরোধী মূল শক্তি হিসেবে চীন, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে মহান বিজয় অর্জন করেছিল, বিশ্বে শান্তি ও নিরাপত্তা এনে দিয়েছিল। ⠀ এবার চীন-রুশ-মার্কিন শীর্ষ বৈঠক তিন দেশের সর্বোচ্চ নেতাদের যোগাযোগের নতুন রেকর্ড স্থাপন করেছে, নতুন যুগে বৃহৎ শক্তির পারস্পরিক ক্রিয়ার জন্য নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে, যা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে একটি মহান উদ্ভাবন হিসেবে চিহ্নিত। চীন, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রকে অংশীদার ও বন্ধু হতে হবে, সংঘাত ও সংঘর্ষ পরিহার করে শান্তিপূর্ণ সহাবস্থানের মূলনীতি সমুন্নত রাখা, যৌথভাবে সহযোগিতার কেক বড় করতে হবে, যৌথভাবে বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে হবে এবং মানবজাতির অগ্রগতিতে আরও বড় অবদান রাখতে হবে। ⠀ এই ঐতিহাসিক বৈঠকে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং- তিনটি দেশের সঠিকভাবে সহাবস্থান করা এবং যৌথভাবে বিশ্বশান্তির জন্য ভিত্তি স্থাপনের ৪টি প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবগুলো হলো, ‘পরস্পরকে সম্মান করা’, ‘শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা’, ‘সহযোগিতা ও উভয়ের জয় বজায় রাখা’ এবং ‘সংলাপ ও আলোচনা বজায় রাখার’ ওপর গুরুত্বারোপ করা। ⠀ প্রেসিডেন্ট সি’র উত্থাপিত প্রস্তাবকে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতারা ইতিবাচক সাড়া দেন। প্রেসিডেন্ট পুতিন বলেছেন, জাতিসংঘ সনদের উদ্দেশ্য রক্ষা করা এবং আন্তর্জাতিক শান্তি বজায় রাখা তিন দেশের অভিন্ন দায়িত্ব। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষায় তিন দেশের বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে; যে কোনো সমস্যা সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত। এ থেকে প্রমাণিত হয় যে, বিশ্ব শান্তি রক্ষা করা এবং সহযোগিতা করে চ্যালেঞ্জ মোকাবিলা করার বিষয়ে তিন নেতা স্পষ্ট ঐকমত্যে পৌঁছেছে। ⠀ এই ‘যুগান্তকারী’ চীন-রুশ-মার্কিন শীর্ষ বৈঠকে কী বার্তা দিয়েছে? ⠀ চীন আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত গবেষণা ইনস্টিটিউটের উন্নয়নশীল দেশসমূহ গবেষণা কেন্দ্রের পরিচালক সু শিয়াওহুই বলেছেন, কিছু বিষয়ে চীন, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মতভেদ থাকা অনিবার্য, গুরুত্বপূর্ণ বিষয় হলো কার্যকর কৌশলগত যোগাযোগ উপায়ের মাধ্যমে সমস্যা সমাধান করা, স্বার্থের সাধারণ বিন্দু খুঁজে বের করা এবং যৌথভাবে নতুন ধরনের বড় দেশের সম্পর্ক গঠন তোলা। ⠀ রাশিয়ার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গবেষণা কেন্দ্রের পরিচালক সের্গেই সানাকোয়েভ মনে করেন, যদিও চীন, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র সবাই নিজেদের স্বার্থ রক্ষায় কাজ করে, তবে যখন তিন দেশের রাষ্ট্রপ্রধানরা একই টেবিলে বসবেন, তখন যৌথভাবে ধারাবাহিক সমস্যা সমাধান করা সম্ভব; চীন-রাশিয়া-মার্কিন শীর্ষ বৈঠকের পর বিশ্ব পরিস্থিতি ভালো দিকে অগ্রসর হবে। এই চীন-রাশিয়া-মার্কিন শীর্ষ বৈঠক ইতিবাচক, গঠনমূলক ও ফলপ্রসূভাবে অনুষ্ঠিত হয়ে বিশ্বকে ইতিবাচক বার্তা দিয়েছে। ⠀ অতীতের দিকে তাকালে, চীন, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র তিন দেশ একসাথে বিশ্বশান্তি ও উন্নয়ন রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আজ, তিন দেশের রাষ্ট্রপ্রধানদের প্রথম মুখোমুখি সম্মেলনে বপন করা বীজ অবশ্যই অঙ্কুরিত হবে, ফুটবে ও ফল দেবে। দায়িত্বশীল বড় দেশ হিসেবে, চীন রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তিন দেশের শীর্ষ বৈঠকের ঐকমত্য কার্যকর করবে, যৌথভাবে বড় দেশের ইতিবাচক পারস্পরিক ক্রিয়ার এই প্রশ্নের জবাব দেবে এবং একটি আরও সুন্দর বিশ্ব নির্মাণের জন্য যৌথভাবে এগিয়ে যাবে। ⠀ সূত্র: আনন্দী-তৌহিদ-স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ
|