রবিবার, নভেম্বর ২২, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
শেনচেন থেকে টোকিও ও সান ফ্রান্সিসকো: উপসাগরীয় অঞ্চলগুলোর সংযোগে আঞ্চলিক প্রবৃদ্ধির নতুন দিগন্ত
  Date : 21-11-2026
Share Button

শেনচেনে অনুষ্ঠিত ২০২৬ সালের এপেক ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের প্রস্তাব দিয়েছেন। তা হলো—বিশ্ব উপসাগরীয় অঞ্চল অর্থনৈতিক সহযোগিতা জোট প্রতিষ্ঠা। এই নতুন সহযোগিতা উদ্যোগের মধ্য দিয়ে এপেকের অন্যতম মূল প্রতিপাদ্য, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যৌথ সমৃদ্ধির সুদূরপ্রসারী তাৎপর্য বাস্তবে উপলব্ধি করা সম্ভব। বলা যায়, উপসাগরীয় অঞ্চলগুলোর মধ্যে সহযোগিতার এই ধারণা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যৌথ উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নের একটি কার্যকর পথ তৈরি করেছে।

⠀
এপেক ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে দেওয়া মূল ভাষণে সি চিন পিং উল্লেখ করেন, ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপসাগরীয় অঞ্চলগুলোর আবাসস্থল। এসব অঞ্চলের অর্থনীতিতে উন্মুক্ততা, সমন্বয় ও প্রভাব বিস্তারের মতো স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে।’
⠀
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনীতির অন্যতম গতিশীল কেন্দ্র হলো এসব উপসাগরীয় অঞ্চল। এ বছরের এপেক সম্মেলনের আয়োজক শহর শেনচেনও কুয়াংতোং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের অন্তর্ভুক্ত।
⠀
প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে রয়েছে টোকিও উপসাগরীয় অঞ্চল, সান ফ্রান্সিসকো উপসাগরীয় অঞ্চল এবং সিডনি উপসাগরীয় অঞ্চলের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র। এসব অঞ্চল উন্নত বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন, সমন্বিত শিল্পগুচ্ছ এবং প্রাণবন্ত বাণিজ্যিক নেটওয়ার্ককে একত্র করেছে। ফলে এগুলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে। তবে দীর্ঘদিন ধরে অধিকাংশ বড় উপসাগরীয় অঞ্চল নিজ নিজ উন্নয়নের পথে এগিয়েছে। অভিজ্ঞতা বিনিময়, শিল্প খাতের সমন্বয় এবং উৎপাদনের উপাদানগুলোর অবাধ প্রবাহের ক্ষেত্রে এখনো নানা বাধা রয়েছে। ফলে পারস্পরিক সহযোগিতার বিপুল সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি।
⠀
বিশ্ব উপসাগরীয় অঞ্চল অর্থনৈতিক সহযোগিতা জোটের উদ্যোগটি এসব বাস্তব প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যেই নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো বিভিন্ন অর্থনীতির মধ্যে সহযোগিতার বাধা দূর করে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের প্রাণবন্ত উপসাগরীয় অঞ্চলগুলোকে পরস্পরের সঙ্গে যুক্ত করা। সি চিন পিং যেমন জোর দিয়ে বলেছেন, ‘আঞ্চলিক অর্থনৈতিক একীভবনকে উৎসাহিত করা এবং উৎপাদনের উপাদানগুলোর অবাধ প্রবাহ সহজতর করা’ প্রয়োজন।
⠀
উদ্যোগটি বাস্তবায়িত হলে এই জোট উৎপাদনের বিভিন্ন উপাদানের সমন্বয় ও একীভবনের পরীক্ষামূলক ক্ষেত্র হয়ে উঠতে পারে। এর মাধ্যমে বিভিন্ন উপসাগরীয় অঞ্চলের মধ্যে পারস্পরিক শিক্ষা, প্রযুক্তি, পুঁজি ও মেধার আদান-প্রদান এবং সম্পদ ভাগাভাগিতে উৎসাহ পাবে। ফলে একটি অঞ্চলের প্রবৃদ্ধির সম্ভাবনা আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়বে এবং বৃহত্তর অঞ্চলের সমন্বিত উন্নয়নের গতি বাড়বে।
⠀
বিশ্ব উপসাগরীয় অঞ্চল অর্থনৈতিক সহযোগিতা জোটের এই নতুন উদ্যোগের মধ্য দিয়ে এ বছরের এপেকের মূল প্রতিপাদ্য—‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অভিন্ন কল্যাণের সমাজ গঠন এবং যৌথ সমৃদ্ধি অর্জন’—এর গভীর তাৎপর্য আরও স্পষ্ট হয়ে উঠেছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যৌথ সমৃদ্ধি কোনো দলিলে সীমাবদ্ধ বিমূর্ত ধারণা নয়; বরং এটি বহুমাত্রিক, কার্যকর ও বাস্তব উন্নয়নের একটি রূপরেখা।
⠀
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যৌথ সমৃদ্ধির মৌলিক ভিত্তি হলো উন্মুক্ত সহযোগিতার প্রতি অঙ্গীকার এবং সংকীর্ণতা ও বিভাজনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান। উন্মুক্ততাই এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনীতির প্রাণশক্তি—সি চিন পিং বারবার এ কথার ওপর জোর দিয়েছেন। এ অঞ্চলে যৌথ সমৃদ্ধির ধারণা বাস্তবায়নের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিশ্ব উপসাগরীয় অঞ্চল অর্থনৈতিক সহযোগিতা জোট উন্মুক্ততা ও অংশীদারত্বের নীতিকে সমুন্নত রাখার পক্ষে।
⠀
এই উদ্যোগে বিভিন্ন অর্থনীতির উপসাগরীয় অঞ্চলগুলোর অংশগ্রহণকে স্বাগত জানানো হয়েছে। পাশাপাশি, পারস্পরিক সংযোগ জোরদারের মাধ্যমে যৌথ উন্নয়নের নতুন সুযোগ খুঁজে বের করার প্রত্যাশা করা হচ্ছে।
⠀
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যৌথ সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি হলো উদ্ভাবন। আর এর অন্যতম চাবিকাঠি হলো বিভিন্ন অঞ্চলের উন্নয়নের ব্যবধান কমিয়ে আনা। বিশ্ব উপসাগরীয় অঞ্চল অর্থনৈতিক সহযোগিতা জোটের লক্ষ্য হলো উপসাগরীয় অঞ্চলগুলোর উদ্ভাবনী সক্ষমতা ও সুবিধাকে সমগ্র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অভিন্ন সম্পদে পরিণত করা। এ জন্য অঞ্চলগুলোর মধ্যে নিয়মিত উদ্ভাবন বিনিময়ের নেটওয়ার্ক গড়ে তোলা, গবেষণা ও উন্নয়নের ফলাফল ভাগাভাগি করা এবং ডিজিটাল ও প্রযুক্তিগত ব্যবধান কমানোর ওপর গুরুত্ব দিতে হবে। এর মধ্য দিয়ে ‘প্রযুক্তির অগ্রযাত্রায় কোনো অর্থনীতিকে পিছিয়ে না রাখা’—এই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে।
⠀
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যৌথ সমৃদ্ধি অর্জনের আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো ব্যবসায়ী সম্প্রদায়ের বাস্তবমুখী দায়িত্বশীলতাকে কাজে লাগানো। সি চিন পিং স্পষ্টভাবে বলেছেন, ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যবসায়ী সম্প্রদায় বিশ্ব অর্থনীতির অগ্রভাগে রয়েছে।’
⠀
বিশ্ব উপসাগরীয় অঞ্চল অর্থনৈতিক সহযোগিতা জোটের অন্যতম লক্ষ্য হলো এ অঞ্চলের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়মিত সহযোগিতা ও সমন্বয়ের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা।
⠀
এই কাঠামোর ভিত্তিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সরবরাহব্যবস্থায় সহযোগিতা আরও গভীর করবে, পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ বাড়াবে এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক শিক্ষা উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এপেক শীর্ষ সম্মেলনে অর্জিত ঐকমত্যকে বাস্তব প্রকল্পে রূপ দেওয়ার সুযোগ তৈরি হবে। এর ফলে এ অঞ্চলের যৌথ সমৃদ্ধির জন্য বাজারভিত্তি আরও সুদৃঢ় হবে।
⠀
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যৌথ সমৃদ্ধির ধারণা অন্তর্ভুক্তিমূলক অংশীদারত্ব এবং মানুষের জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার নীতির ওপর প্রতিষ্ঠিত। সি চিন পিং যেমন জোর দিয়ে বলেছেন, ‘আমাদের অবশ্যই জনকেন্দ্রিক উন্নয়ন দর্শন মেনে চলতে হবে এবং উন্নয়নশীল অর্থনীতিগুলোর সঙ্গে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করতে হবে।’
⠀
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অভিন্ন কল্যাণের দৃষ্টিভঙ্গিতে যৌথ সমৃদ্ধি বলতে শুধু কয়েকটি অঞ্চল বা গোষ্ঠীর সম্পদ বৃদ্ধি বোঝায় না। বরং উন্নয়নের সুফল যেন এ অঞ্চলের বিপুলসংখ্যক মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।
⠀
উপসাগরীয় অঞ্চলগুলোর মধ্যে সহযোগিতা বাড়লে শিল্পের বিকাশ ও বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি অর্থনৈতিক সুফলও বড় শহর ও মহানগরকেন্দ্র থেকে আশপাশের অপেক্ষাকৃত অনুন্নত অঞ্চলে ছড়িয়ে পড়বে।
⠀
উপসাগরীয় অঞ্চল আয়তনে ছোট হতে পারে, কিন্তু তা সুবিশাল প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত। আর সহযোগিতার এই নতুন উদ্যোগের মধ্য দিয়ে বহন করা হচ্ছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নের বৃহত্তর স্বপ্ন।
⠀
বিশ্ব উপসাগরীয় অঞ্চল অর্থনৈতিক সহযোগিতা জোট প্রাণবন্ত উপসাগরীয় অঞ্চলগুলোকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করেছে। উন্মুক্ততা, উদ্ভাবন, বাস্তববাদ ও অন্তর্ভুক্তির নীতি অনুসরণ করে এই উদ্যোগ এগিয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এর মধ্য দিয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অভিন্ন কল্যাণের সমাজ গঠন এবং যৌথ সমৃদ্ধি অর্জনের একটি বাস্তবসম্মত পথ তৈরি হবে।
⠀
সূত্র: রুবি-ফয়সল-লাবণ্য, চায়না মিডিয়া গ্রুপ



  
     আন্তর্জাতিক
বছরে ২০ হাজার আন্তর্জাতিক পেটেন্ট আবেদন: ক্লাস্টার-ভিত্তিক উদ্ভাবনের অগ্রভাগে শেনচেন
শেনচেন থেকে টোকিও ও সান ফ্রান্সিসকো: উপসাগরীয় অঞ্চলগুলোর সংযোগে আঞ্চলিক প্রবৃদ্ধির নতুন দিগন্ত
বিশ্বশান্তি ও কৌশলগত স্থিতিশীলতায় নতুন দিগন্ত: ৯০ মিনিটের চীন-রুশ-মার্কিন শীর্ষ বৈঠকে একাধিক ঐকমত্য
পেরুর প্রেসিডেন্ট ফুজিমোরি কেইকোর একান্ত সাক্ষাৎকার: এপেক সম্মেলন লিমা`র জন্য বড় সুযোগ
এপেক কানেক্টিভিটি ব্লুপ্রিন্ট অনুমোদিত: উচ্চমানের অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ ত্বরান্বিত করার ঘোষণা
ইলেকট্রনিক স্বাক্ষরের আইনি বৈধতা ও পারস্পরিক স্বীকৃতি প্রসারে একযোগে কাজ করবে এপেকভুক্ত দেশগুলো
  সর্বশেষ
বছরে ২০ হাজার আন্তর্জাতিক পেটেন্ট আবেদন: ক্লাস্টার-ভিত্তিক উদ্ভাবনের অগ্রভাগে শেনচেন
শেনচেন থেকে টোকিও ও সান ফ্রান্সিসকো: উপসাগরীয় অঞ্চলগুলোর সংযোগে আঞ্চলিক প্রবৃদ্ধির নতুন দিগন্ত
বিশ্বশান্তি ও কৌশলগত স্থিতিশীলতায় নতুন দিগন্ত: ৯০ মিনিটের চীন-রুশ-মার্কিন শীর্ষ বৈঠকে একাধিক ঐকমত্য
পেরুর প্রেসিডেন্ট ফুজিমোরি কেইকোর একান্ত সাক্ষাৎকার: এপেক সম্মেলন লিমা`র জন্য বড় সুযোগ

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com