শনিবার, আগস্ট ২২, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের জন্য মার্কিন শুল্কই বড় হুমকি: চীন
  Date : 22-08-2026
Share Button

 

আন্তর্জাতিক: বৃহস্পতিবার, ২০ আগস্ট বেইজিংয়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়া তুং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এক প্রতিবেদন ও বয়ানের কড়া জবাব দিয়েছেন।

সংবাদ সম্মেলনে মুখপাত্র হ্য বলেন, যুক্তরাষ্ট্র প্রকাশিত ‘দি গ্রেট ট্রানসসিপম্যান্ট স্কাম’ শীর্ষক প্রতিবেদনটি মূল বাস্তবতাকে সম্পূর্ণ উপেক্ষা করে এবং সত্যকে বিকৃত করে প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদনে আন্তর্জাতিক স্বাভাবিক বাণিজ্য ও বিনিয়োগকে মিথ্যাভাবে ‘প্রতারণা’ হিসেবে অভিযুক্ত করা হয়েছে এবং তথাকথিত ‘শ্যাডো ট্রানজিট নেটওয়ার্ক’-এর মতো একটি বানোয়াট বয়ান তৈরি করেছে।

তিনি উল্লেখ করেন যে, এটি একতরফাবাদ এবং বাণিজ্য সুরক্ষাবাদের চরম নিদর্শন, যার মূল উদ্দেশ্য হলো চীনা পণ্যগুলোকে বিশ্ববাজারে চেপে রাখা এবং কোণঠাসা করা। চীন সরকারের পক্ষ থেকে তিনি এই ধরনের পদক্ষেপে তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং এর দৃঢ় বিরোধিতা জানান।

মুখপাত্র হ্য আরও বলেন, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের আসল হুমকি মূলত যুক্তরাষ্ট্রের চাপানো চড়া ও বৈষম্যমূলক শুল্কই বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলের নিরাপত্তার জন্য আসল হুমকি। ওয়াশিংটন তাদের নিজেদের অভ্যন্তরীণ অর্থনৈতিক সমস্যাগুলোর দোষ বাইরের দেশের ওপর চাপিয়ে দিয়ে কখনোই তাদের দেশের মৌলিক ও গভীর সংকটগুলোর সমাধান করতে পারবে না।

চীন যুক্তরাষ্ট্রের প্রতি অবিলম্বে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন অভিযোগ বন্ধ করার এবং চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে আঘাত হানা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে—যাতে বিশ্বব্যাপী উৎপাদন ও সরবরাহ শৃঙ্খলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত থাকে।

বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট করেন যে, চীন সর্বদা আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক নিয়মাবলী মেনে চলেছে। সমতা ও পারস্পরিক লাভের ভিত্তিতে চীন বিশ্বমঞ্চের অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য সহযোগিতা অব্যাহত রাখবে, যৌথভাবে একটি পারস্পরিক সুবিধাজনক ও সুষম বাণিজ্য নেটওয়ার্ক গড়ে তুলবে এবং বৈশ্বিক উন্নয়ন ও সমৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখবে।

সূত্র: শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
ইরাসমাস মুন্ডাস বৃত্তি পেলেন কুবি শিক্ষার্থী হুমায়রা
বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের জন্য মার্কিন শুল্কই বড় হুমকি: চীন
উচ্চমানের উন্নয়নে ম্যাকাওর জন্য নতুন পথনির্দেশিকা তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা
পূর্ব তিমুরের সঙ্গে সামরিক সম্পর্ক আরও জোরদার করতে চায় চীন

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com