শনিবার, আগস্ট ২২, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
উচ্চমানের উন্নয়নে ম্যাকাওর জন্য নতুন পথনির্দেশিকা তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা
  Date : 22-08-2026
Share Button

আন্তর্জাতিক: বুধবার, ২০ আগস্ট ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল নিয়ে আলোচনা করার সময় এর অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক স্থিতিশীলতা এবং বিশ্বের সঙ্গে ক্রমবর্ধমান শক্তিশালী সংযোগকে ‘এক দেশ, দুই ব্যবস্থা’র সফল অনুশীলনের একটি মডেল হিসেবে ব্যাপকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ১৮ আগস্ট ‘ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬-২০৩০)’ প্রকাশিত হয়েছে, যা আগামী পাঁচ বছর এবং তার পরবর্তী সময়ের জন্য ম্যাকাওর উন্নয়নের শীর্ষ-স্তরের নকশা এবং পদ্ধতিগত পরিকল্পনা প্রদান করে। জনমত বলছে, তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনাটি ম্যাকাওর নিজস্ব বৈশিষ্ট্যসহ ‘এক দেশ, দুই ব্যবস্থা’র সফল অনুশীলনের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং ম্যাকাওর উচ্চমানের উন্নয়নকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এটি একটি মাইলফলক তাৎপর্য বহন করে।

ম্যাকাওর তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার ‘গুরুত্ব’ বোঝার জন্য, প্রথমে ম্যাকাও যে নতুন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে তা বোঝা অপরিহার্য। বর্তমানে, বিশ্ব দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধার দুর্বল এবং বাহ্যিক পরিবেশের অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা চলাকালীন চীনের অর্থনৈতিক ভিত্তি স্থিতিশীল, এর সুবিধাসমূহ অসংখ্য, এর স্থিতিস্থাপকতা শক্তিশালী এবং দীর্ঘমেয়াদী ইতিবাচক উন্নয়নের সহায়ক পরিস্থিতি ও মৌলিক প্রবণতাগুলো অপরিবর্তিত। এটি ম্যাকাওকে পরিমিতভাবে বৈচিত্র্যময় অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত করার জন্য পর্যাপ্ত সুযোগ ও গুরুত্বপূর্ণ সম্ভাবনা প্রদান করে। ম্যাকাওর নিজস্ব দৃষ্টিকোণ থেকে, যদিও বর্তমান অর্থনৈতিক পুনরুদ্ধার ভালোভাবে এগিয়ে চলেছে এবং সরকারি আর্থিক সম্পদ তুলনামূলকভাবে প্রচুর, তবুও একক শিল্প কাঠামোসহ নানা সমস্যার সমাধান করা এখনও প্রয়োজন এবং জনগণের জীবনযাত্রার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতার সমাধান বাকি রয়েছে।

এই প্রেক্ষাপটে, ‘তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায়’ ৩৫টি প্রধান অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সূচক, ৬৮টি বিশেষ বিভাগ এবং ৩১০টি মূল কাজ প্রস্তাব করা হয়েছে। ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান নির্বাহী ছেন হাও হুই বলেছেন যে, ‘তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা’ হলো ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলকে উচ্চমানের উন্নয়নের এক নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য একটি পথনির্দেশিকা এবং করণীয় কাজের তালিকা। ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার ম্যাকাও সমাজের সব খাতকে একত্রিত করে এবং নেতৃত্ব দিয়ে ‘আইনের শাসনাধীন ম্যাকাও,’ ‘প্রাণবন্ত ম্যাকাও,’ ‘সাংস্কৃতিক ম্যাকাও,’ এবং ‘সুখী ম্যাকাও’-এর সুন্দর স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে এবং ম্যাকাওর নিজস্ব বৈশিষ্ট্যসহ ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির উচ্চমানের উন্নয়নের এক নতুন পরিস্থিতি তৈরি করবে।

এর আগে, ম্যাকাওর ‘দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা’ সফলভাবে তার প্রধান লক্ষ্য ও কাজগুলো সম্পন্ন করেছে, যেখানে ৪টি বিভাগের ২০টি প্রধান অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সূচকই প্রত্যাশা পূরণ করেছে। তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের জিডিপি ৪.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪১৮.০৪ বিলিয়ন টাকায় পৌঁছেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল সম্প্রতি উল্লেখ করেছে যে, ম্যাকাওর অর্থনীতি স্থিতিশীল রয়েছে, আর্থিক ব্যবস্থা সার্বিকভাবে মজবুত, আর্থিক খাত ক্রমবর্ধমানভাবে বৈচিত্র্যময় এবং এটি পরিমিত বৈচিত্র্যময় অর্থনৈতিক উন্নয়নে অবিচলিত অগ্রগতি সাধন করেছে।

ম্যাকাওর তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির প্রাতিষ্ঠানিক সুবিধাগুলোকে সম্পূর্ণরূপে প্রতিফলিত করে। একদিকে, তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা উন্নয়ন ও নিরাপত্তার সমন্বয়ের নীতি মেনে চলার মাধ্যমে জাতীয় পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সক্রিয়ভাবে সামঞ্জস্য বিধান করে। অন্যদিকে, তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা নির্বাহী নেতৃত্বের সুবিধাগুলোকে সম্পূর্ণরূপে প্রতিফলিত ও কাজে লাগায়। প্রধান নির্বাহীর নেতৃত্বে, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল গণতান্ত্রিক পরামর্শ ও ব্যাপক সামাজিক ঐকমত্য গঠনের নীতিকে সম্পূর্ণরূপে মূর্ত করার পাশাপাশি প্রধান প্রধান কাজ ও সংস্কারমূলক পদক্ষেপের পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে।

আগামী পাঁচ বছরে, ম্যাকাও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে অংশগ্রহণকারী দেশগুলোর পাশাপাশি পর্তুগিজ-ভাষী এবং স্প্যানিশ-ভাষী দেশগুলোর সঙ্গে বহু-ক্ষেত্রীয় সহযোগিতা জোরদার করবে, এবং নিজেকে চীনের উচ্চ-স্তরের উন্মুক্তকরণের একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন ও চীনা আর পশ্চিমা সভ্যতার মধ্যে বিনিময় ও পারস্পরিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ জানালা হিসেবে গড়ে তুলবে। এটি ম্যাকাওকে বহির্বিশ্বের সঙ্গে একটি ‘সুনির্দিষ্ট সংযোগকারী’ হিসেবে তার ভূমিকা আরও ভালোভাবে পালন করতে, নিজের উন্নয়ন ঘটাতে এবং বিশ্বের উপকারে আসতে সাহায্য করবে।

পরিকল্পনা তৈরি হয়ে গেলে, বাস্তব পদক্ষেপ গ্রহণ করা অপরিহার্য। ‘এক দেশ’ নীতি সমুন্নত রেখে এবং ‘দুই ব্যবস্থা’র সুবিধাসমূহকে যথাযথভাবে কাজে লাগিয়ে, ম্যাকাও আগামী পাঁচ বছরে দেশের সার্বিক উন্নয়নের সঙ্গে নিবিড়ভাবে একীভূত হবে, এর অনন্য সুবিধাসমূহকে সম্পূর্ণরূপে কাজে লাগাবে এবং পরিমিত অর্থনৈতিক বৈচিত্র্যকরণকে উৎসাহিত করা, জনগণের কল্যাণ রক্ষা করা ও বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনের পথে অবিচল ও দীর্ঘমেয়াদী অগ্রগতি সাধন করবে। এর মাধ্যমে ‘এক দেশ, দুই ব্যবস্থা’র সফল অনুশীলনে ক্রমাগত একটি নতুন অধ্যায় রচনা করবে।

সূত্র: লিলি-তৌহিদ,চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
ইরাসমাস মুন্ডাস বৃত্তি পেলেন কুবি শিক্ষার্থী হুমায়রা
বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের জন্য মার্কিন শুল্কই বড় হুমকি: চীন
উচ্চমানের উন্নয়নে ম্যাকাওর জন্য নতুন পথনির্দেশিকা তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা
পূর্ব তিমুরের সঙ্গে সামরিক সম্পর্ক আরও জোরদার করতে চায় চীন

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com