আন্তর্জাতিক: মঙ্গলবার, ১৮ আগস্ট সকালে বেইজিংয়ে চীনা জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্য চি ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।
চাও ল্য চি বলেন, এই বছর হল চীন ও ইকুয়েডরের মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠার দশম বার্ষিকী। চীন ইকুয়েডরের সঙ্গে দুই প্রেসিডেন্টের পৌঁছানো গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন করতে, ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে, বাস্তবসম্মত সহযোগিতা গভীর করতে, দ্বিপাক্ষিক সম্পর্কের স্তরকে ক্রমাগত উন্নত করতে এবং উভয় দেশের জনগণের জন্য আরও বেশি সুবিধা বয়ে আনতে অব্যাহত কাজ করতে ইচ্ছুক। চীনা জাতীয় গণ-কংগ্রেসে ইকুয়েডর কংগ্রেসের সাথে বিভিন্ন পর্যায় ও বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান জোরদার করতে, আইন প্রণয়ন, তত্ত্বাবধান ও শাসনে অভিজ্ঞতা বিনিময় গভীর করতে এবং দুই দেশের মধ্যে বাস্তবসম্মত সহযোগিতার জন্য আইনি নিশ্চয়তা প্রদান করতে ইচ্ছুক।
নোবোয়া বলেন, ইকুয়েডর চীনকে একজন ভালো বন্ধু ও অংশীদার হিসেবে বিবেচনা করে, চীনের সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা রক্ষায় সমর্থন করে এবং বাণিজ্য ও বিনিয়োগের মতো ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও গভীর করতে ও আইন প্রণয়নকারী সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক শিক্ষা জোরদার করতে ইচ্ছুক।
সূত্র: তুহিনা-তৌহিদ-শুয়েই,চায়না মিডিয়া গ্রুপ।