বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
মহাকাশযাত্রায় হংকংয়ের অংশগ্রহণে গর্ব, বিজ্ঞান গবেষণায় নতুন উদ্দীপনা
  Date : 28-05-2026
Share Button

 

আন্তর্জাতিক: মে ২৬: শেনচৌ-২৩ মানববাহী মহাকাশযানের উৎক্ষেপণ সম্পূর্ণ সফল হয়েছে, যা হংকংয়ের বিভিন্ন মহলে ব্যাপক সাড়া ফেলেছে। চায়না মিডিয়া গ্রুপ সিএমজি’র সাংবাদিকদের দেওয়া সাক্ষাত্কারে অনেকে বলেন, তারা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছেন এবং বিশ্বাস করেন এই সফল উত্ক্ষেপণ আগামী দিনে আরও বেশি হংকং যুবককে বিজ্ঞান গবেষণায় উদ্বুদ্ধ করবে এবং নিজ নিজ দক্ষতা দিয়ে দেশের জন্য অবদান রাখবে।

হংকং তুং ওয়াহ গ্রুপ অব হসপিটালস প্রাইমারি স্কুলের স্কুল ম্যানেজার ছোই উইং সিং বলেন: হংকংয়ের মহাকাশচারীর মহাকাশযাত্রা হংকংয়ের যুবকদের দেশপ্রেম ও হংকংপ্রেমে উদ্বুদ্ধ করা এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে নিজেদের নিয়োজিত করার একটি প্রাণবন্ত উদাহরণ। এটি আমাদের গভীরভাবে উপলব্ধি করিয়েছে যে, বৃহত্তর পরিসরে সংহত হয়ে দেশের ওপর নির্ভর করা হংকংয়ের যুবকদের জন্য শ্রেষ্ঠ উন্নয়ন পথ। বিশ্বাস করি আগামী দিনে আরও বেশি হংকং যুবক মহাকাশের অত্যাধুনিক জ্ঞান অর্জনের দিকে যাবে, মহাকাশ চেতনা লালন করবে, দেশপ্রেমের চেতনা ধারণ করবে এবং ‘এক দেশ, দুই ব্যবস্থার’ উর্বর ভূমিতে বেড়ে উঠে হংকংকে দেশের মহাকাশ কর্মকাণ্ডে সংহত করতে এবং মাতৃভূমির প্রযুক্তিগত উড্ডয়নে সহায়তা করতে পারবে।

হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির রোবট ইনস্টিটিউটের পরিচালক শি লিং বলেন: আমরা আন্তরিকভাবে অনুভব করছি দেশের সামগ্রিক প্রযুক্তিগত অগ্রগতি, বিশেষ করে বিমান ও মহাকাশ খাতের বিপুল অগ্রগতি আমাদের অত্যন্ত উদ্দীপ্ত ও অনুপ্রাণিত করেছে। এটি হংকংয়ের বিজ্ঞান গবেষকদের জন্য একটি বিশাল দিকনির্দেশক ভূমিকা পালন করবে।

হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী ইয়ান ইংসিং বলেন: এবারে আমাদের হংকংয়ের ড. লাই কা ইং লোড বিশেষজ্ঞ হিসেবে অংশ নিয়েছেন এবং হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির নেতৃত্বে উন্নত ‘টিয়ান্যুন ক্যামেরা’ ব্যবহার করেছেন। আমি মনে করি এটি আমাদের হংকংয়ের বিজ্ঞান গবেষকদের জন্য একটি স্বীকৃতি ও অনুপ্রেরণা। আমরাও গবেষণায় প্রচেষ্টা চালিয়ে যাব এবং আমাদের বুদ্ধিমত্তা দিয়ে আরও বাস্তবসম্মত বৈজ্ঞানিক গবেষণার ফল তৈরি করব। আশা করি ভবিষ্যতে দেশের বিমান ও মহাকাশ গবেষণা প্রকল্পে আরও বেশি সুযোগ পাব এবং পুরোপুরি শক্তি দিয়ে দেশের জন্য অবদান রাখব।

সূত্র:জিনিয়া-তৌহিদ-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
‘নব্য সামরিকবাদ` আত্মঘাতী পথ, জাপানকে সতর্ক করল চীন
মহাকাশযাত্রায় হংকংয়ের অংশগ্রহণে গর্ব, বিজ্ঞান গবেষণায় নতুন উদ্দীপনা
‘চীন-সার্বিয়া বন্ধুত্বের দৃঢ় রক্ষক` ভুচিচকে সম্মান জানাল বেইজিং
চীন-আফ্রিকা সাংস্কৃতিক বিনিময়ে নতুন মাত্রা যোগ করল চীনা চলচ্চিত্র উৎসব

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com