বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সফর ‘ঐতিহাসিক গুরুত্বপূর্ণ` : চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়
  Date : 28-05-2026
Share Button

 

আন্তর্জাতিক: মে ২৬: আজ(মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলন পরিচালনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের চীন সফরের সার্বিক পরিস্থিতি ও অর্জিত ফলাফল তুলে ধরেন।

মুখপাত্র মাও নিং জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ২৩ থেকে ২৬শে মে পর্যন্ত চীনে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফর সম্পন্ন করেছেন। চীন ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫তম বার্ষিকীর এই ঐতিহাসিক মুহূর্তে দুই দেশের মধ্যকার এই উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা চীন-পাকিস্তানের মধ্যকার বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও উন্নত করতে অগ্রণী ভূমিকা পালন করেছে।

তিনি এই সফরের তিনটি প্রধান উজ্জ্বল দিক উল্লেখ করেন:

১. শীর্ষ কূটনীতির দিকনির্দেশনা: যা চীন-পাকিস্তান সম্পর্কের গভীর কৌশলগত দিকটিকে স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে।

২. বাস্তবমুখী সহযোগিতার সুদৃঢ় ভিত্তি: যা দুই দেশের পারস্পরিক কল্যাণ ও জয়-জয় অংশীদারিত্বের চরিত্রকে প্রমাণ করেছে।

৩. আন্তর্জাতিক সমন্বয়ের নতুন মাত্রা: যা বৈশ্বিক ও আঞ্চলিক পরিমণ্ডলে চীন-পাকিস্তান সম্পর্কের অনুকরণীয় নেতৃত্ব ক্ষমতাকে প্রদর্শন করেছে।

চীন পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকীকে একটি বড় সুযোগ হিসেবে দেখে। বেইজিং আগামী দিনে ইসলামাবাদের সাথে উচ্চ-স্তরের রাজনৈতিক পারস্পরিক আস্থা, উচ্চ-মানের বাস্তবমুখী সহযোগিতা, উচ্চ-মানের নিরাপত্তা অংশীদারিত্ব এবং উচ্চ-পর্যায়ের আন্তর্জাতিক সমন্বয় আরও গভীর করতে এবং চীন-পাকিস্তান সম্পর্কের এক নতুন গৌরবময় অধ্যায় রচনা করতে সম্পূর্ণ প্রস্তুত।

সূত্র:শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
‘নব্য সামরিকবাদ` আত্মঘাতী পথ, জাপানকে সতর্ক করল চীন
মহাকাশযাত্রায় হংকংয়ের অংশগ্রহণে গর্ব, বিজ্ঞান গবেষণায় নতুন উদ্দীপনা
‘চীন-সার্বিয়া বন্ধুত্বের দৃঢ় রক্ষক` ভুচিচকে সম্মান জানাল বেইজিং
চীন-আফ্রিকা সাংস্কৃতিক বিনিময়ে নতুন মাত্রা যোগ করল চীনা চলচ্চিত্র উৎসব

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com