সোমবার, মে ২৫, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাক উল্টে নিহত ১৫
  Date : 25-05-2026
Share Button

ঈদের আনন্দ ভাগাভাগি করতে ১৩০০ টাকা কমে ট্রাকে করে রওনা হন ২২ জন যাত্রী৷ কিন্তু সেই যাত্রাই হলো তাদের শেষযাত্রা! একে একে জীবন গেলো ১৫ জনের৷

সোমবার (২৫ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক উল্টে ১৫ জনের মৃত্যু হয়। আর এ ঘটনায় আহত হন আরও বেশ কয়েকজন৷ এতে ঈদ আনন্দ রূপ নেয় বিষাদে।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের পাশেই ট্রাকটি উল্টে রয়েছে৷ এর মধ্যে রডগুলো মাটিতে পড়ে আছে৷ স্থানীয় লোকজন ভিড় করছেন।

ট্রাকের যাত্রী রব্বানী বলেন, আমার ঘুমন্ত অবস্থায় ছিলাম। হঠাৎ করেই দেখি ট্রাকটি উল্টে গেছে৷ এরপর আর কিছুই বলতে পারবো না৷ আমরা ট্রাকে ২২ জন যাত্রী ছিলাম।

ট্রাকের আরেক যাত্রী তরিকুল ইসলাম বলেন, ট্রাকটি নওগাঁ জেলার মান্দা উপজেলায় যাওয়ার কথা ছিল৷ আমরা চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার জন্য চট্টগ্রামের অলংকার থেকে উঠেছিলাম। মূলত বাসের ভাড়া জনপ্রতি ১৭০০ থেকে ১৮০০ টাকা চাওয়া হয়৷ কম টাকার জন্য আমরা ট্রাকে উঠি। আমরা ৪ জনে ২৩০০ টাকা দিই। এর মধ্যে আমার দুইজন মারা গেছে৷

নিহতের এক আত্মীয় বলেন, আমার তিন জন আত্মীয় মারা গেছে৷ রাত ১০টায় তারা নওগাঁ যাওয়ার জন্য কম টাকায় ফেনী থেকে ট্রাকে ওঠে৷ ফেনী থেকে বাস ভাড়া ১৭০০-১৮০০ টাকা চাওয়া হয়৷ ট্রাকে জনপ্রতি ভাড়া ৩০০ থেকে ৪০০ টাকা নেওয়া হয়৷ কিন্তু কম টাকায় ট্রাকে ওঠায় তাদের এমন মৃত্যু হলো৷

স্থানীয়রা বলেন, ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে আসি৷ রড কেটে যাত্রীদের আমরা উদ্ধার করি। পাল্লাপাল্লি করে ওভারটেকের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে৷ তাছাড়া এতো বড় দুর্ঘটনা হওয়ার কথা নয়৷

স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ বলেন, সকালে এসে দেখি ১৫ জনের মরদেহ পড়ে রয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন৷ নিহতের মরদেহ উদ্ধার করে থানার নিয়ে আসা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়৷



  
  সর্বশেষ
চীন সফরকে ‘ঐতিহাসিক` আখ্যা দিলেন সার্বিয়ার প্রেসিডেন্ট
বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে আঞ্চলিক সহযোগিতায় নতুন বার্তা এপেকের
সভ্যতার সংলাপ ও শান্তির বার্তা নিয়ে সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক আল-আনানির
‘চীন পাকিস্তানের বিশ্বস্ত বন্ধু`— বেইজিং বৈঠকে শাহবাজ শরীফ

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com