সোমবার, মে ২৫, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
চীন সফরকে ‘ঐতিহাসিক` আখ্যা দিলেন সার্বিয়ার প্রেসিডেন্ট
  Date : 25-05-2026
Share Button

আন্তর্জাতিক: মে ২৫: আজ (সোমবার) রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থানরত সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ সামাজিক মাধ্যমে একটি পোস্টে জানান, সার্বিয়ার জন্য চীনের সঙ্গে বন্ধুত্ব ও অংশীদারিত্ব অনেক গুরুত্বপূর্ণ। ভুচিচ জানান, সার্বিয়ার অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগ, অবকাঠামো নির্মাণ ও নতুন প্রযুক্তি সহযোগিতার মাধ্যমে চীনের বিপুল অবদানের জন্য তিনি কৃতজ্ঞ। এই সহযোগিতার ফলেই অনেক কারখানা, খনি, সড়ক ও রেলপথ পুনরুজ্জীবিত হয়েছে এবং স্থানীয় জনগণের জন্য আত্মবিশ্বাস ও নিরাপত্তা বোধ সৃষ্টি হয়েছে। ভুচিচ মনে করেন, চীন সফরটি ঐতিহাসিক গুরুত্ব বহন করে এবং এটি সার্বিয়া, সার্বিয়ার জনগণ ও জাতীয় স্বার্থের ওপর অত্যন্ত গভীর প্রভাব ফেলবে।

ভুচিচ বিশেষভাবে প্রেসিডেন্ট সি চিন পিং’-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ব্যক্তিগতভাবে ভূমিকা রাখার জন্য, সার্বিয়ার প্রতি আন্তরিক মনোভাব পোষণের জন্য এবং সার্বিয়ার জনগণ ও রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে দৃঢ় সমর্থন দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান। তাঁর দূরদর্শিতা ও দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে প্রতিষ্ঠিত পারস্পরিক বিশ্বাসের ফলেই দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।

ভুচিচ আরও জোর দিয়ে বলেন, সার্বিয়া এক-চীন নীতি দৃঢ়ভাবে সমর্থন করে এবং তিনি মনে করেন, যৌথভাবে `বেল্ট এন্ড রোড` উদ্যোগ বিভিন্ন দেশের সংযোগ বৃদ্ধি, আরও ভারসাম্যপূর্ণ উন্নয়ন এবং বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষায় মূল্যবান অবদান রেখেছে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা ও দুই দেশের জনগণের আন্তরিক বোঝাপড়ার ভিত্তিতে আরও ঘনিষ্ঠ রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তুলবে।

সূত্র:জিনিয়া-তৌহিদ,চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
চীন সফরকে ‘ঐতিহাসিক` আখ্যা দিলেন সার্বিয়ার প্রেসিডেন্ট
বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে আঞ্চলিক সহযোগিতায় নতুন বার্তা এপেকের
সভ্যতার সংলাপ ও শান্তির বার্তা নিয়ে সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক আল-আনানির
‘চীন পাকিস্তানের বিশ্বস্ত বন্ধু`— বেইজিং বৈঠকে শাহবাজ শরীফ

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com