বুধবার, মে ২০, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু
  Date : 19-05-2026
Share Button

চট্টগ্রামের লোহাগাড়ায় টিউশনি শেষে বাড়ি ফেরার পথে পুকুরে ডুবে জান্নাতুল আরিফ আলিফা (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মে) বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাইজবিলা দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলিফা ওই এলাকার আরিফুল ইসলামের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জয়নাল আবেদীন।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবারও টিউশনিতে গিয়েছিল আলিফা। বিকেলে পড়া শেষে বাড়ি ফেরার সময় বাড়ির পাশের একটি পুকুরে হাত ধুতে নামে আলিফা। একপর্যায়ে অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায় শিশুটি।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়নাল আবেদীন বলেন, হাত ধোয়ার সময় পুকুরে পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে।

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় এখনো কেউ কোনো তথ্য দেয়নি।



  
  সর্বশেষ
কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাবে অন্তত ১০০ জনের মৃত্যু
চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু
৬৫,৫৯২ হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন, মোট ১৮ বাংলাদেশির মৃত্যু
৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com