আন্তর্জাতিক : ৮ অক্টোবর সকালে, ফিলিপিন্সের একটি কোস্টগার্ড জাহাজ, চীনের অনুমতি ছাড়াই, দেশটির নানশা দ্বীপপুঞ্জের রেন’আই রিফের নিকটবর্তী জলসীমায় প্রবেশ করে। প্রতিক্রিয়ায় চীনা কোস্টগার্ড আইন ও বিধি অনুযায়ী যথাযথ এবং ন্যায়সঙ্গত ব্যবস্থা গ্রহণ করে। ৯ অক্টোবর বেইজিংয়ে, নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।
মুখপাত্র আরও বলেন, দুই পক্ষের মধ্যে যোগাযোগের পর এবং মানবিক বিবেচনায়, চীন ফিলিপিন্সকে একটি ছোট নৌকার মাধ্যমে, আহত ব্যক্তিকে স্থানান্তর করার অনুমতি দেয় এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। তবে, ফিলিপিন্সের একশ্রেণীর ব্যক্তি এই সৌজন্যবোধের কদর করতে ব্যর্থ হয় এবং সত্যকে উপেক্ষা করে, প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন কথা বলছে ও চীনকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করছে। তাদের দাবি, চীনা কোস্টগার্ডের জলকামান এবং বিপজ্জনক কৌশলের বাধা সত্ত্বেও, ফিলিপিন্সের কোস্টগার্ড রেন’আই রিফে আটকে পড়া একটি যুদ্ধজাহাজ থেকে একজন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য সরিয়ে আনার কাজটি সম্পন্ন করেছে। ফিলিপিন্সের কর্মকাণ্ড আবারও গোলযোগ সৃষ্টি ও দৃষ্টি আকর্ষণের ঘৃণ্য অভিপ্রায়কে উন্মোচিত করেছে। চীন যেকোনো বিদ্বেষপূর্ণ উস্কানির কঠোর জবাব দেবে এবং নিজের ভূখণ্ডগত সার্বভৌমত্ব ও সামুদ্রিক অধিকার দৃঢ়ভাবে রক্ষা করবে।
সূত্র: শিশির-আলিম-আকাশ,চায়না মিডিয়া গ্রুপ