বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
চীনের আধুনিক শিল্প ও প্রযুক্তিগত উদ্ভাবন দেখলেন ১৮ দেশের সাংবাদিকরা
  Date : 07-10-2026
Share Button

চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য-কার্যালয় আয়োজিত ‘বিদেশি গণমাধ্যমের দৃষ্টিতে চীন’ শীর্ষক ধারাবাহিক বিশেষ সাক্ষাৎকার কার্যক্রম সম্প্রতি শেষ হয়েছে। বিভিন্ন দেশের সাংবাদিকরা বেইজিং, সাংহাই, ইনার মঙ্গোলিয়াসহ সাতটি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল ও শহরে গিয়ে ‘পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা’র সূচনাবছরে বিভিন্ন স্থানে উচ্চমানের উন্নয়ন সম্পর্কে জানতে পারেন।

সাংহাই চীনের সংস্কার ও উন্মুক্তকরণের একটি জানালা। বিদেশি সাংবাদিকরা হোংছিয়াও আন্তর্জাতিক কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকাসহ বিভিন্ন স্থানে গিয়ে উচ্চস্তরের উন্মুক্তকরণ সম্প্রসারণ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাক্ষাৎকার নেন।

কুয়াংতুংয়ে বিদেশি সাংবাদিকরা উদ্যোগ, কারখানা ও বিশ্ববিদ্যালয়ে গিয়ে কুয়াংতুং-হংকং-মাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চল নির্মাণকাজ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। ‘আধুনিক শিল্পব্যবস্থা নির্মাণ’ শীর্ষক থিমকে কেন্দ্র করে বিদেশি সাংবাদিকরা আনহুইতে একাধিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাক্ষাৎকার নেন এবং নতুন মানের উৎপাদনশক্তির উদ্ভাবনী প্রাণশক্তি কাছ থেকে অনুভব করেন।

বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন ছিল বেইজিং ও চ্যচিয়াংয়ে বিদেশি সাংবাদিকদের প্রধান মনোযোগের বিষয়। তাঁরা মানবসদৃশ রোবটের প্রদর্শনী দেখেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

এই ‘বিদেশি গণমাধ্যমের দৃষ্টিতে চীন’ ধারাবাহিক বিশেষ সাক্ষাৎকার কার্যক্রমে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, সিঙ্গাপুরসহ ১৮টি দেশের সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল।

সূত্র:আকাশ-আলিম-শিশির, চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
চীনের আধুনিক শিল্প ও প্রযুক্তিগত উদ্ভাবন দেখলেন ১৮ দেশের সাংবাদিকরা
শস্য থেকে গভীর সমুদ্র, খাদ্য সরবরাহের পরিধি বাড়াচ্ছে চীন
মক্কা চুক্তির আওতায় সৌদিতে তুরস্ক ও পাকিস্তানের সেনা মোতায়েন
অটোরিকশা চার্জ দেওয়ার সময় গ্যারেজে আগুন, পুড়ল ১২ যানবাহন

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com