মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
৩৪১ পদক জিতে এশিয়ান গেমসে চীনের ক্রীড়াবিদদের ইতিহাসসেরা বিদেশ সফর
  Date : 05-10-2026
Share Button

আন্তর্জাতিক, অক্টোবর ৫ : জাপানের আইচি-নাগোয়ায় বসেছিল এশিয়ান গেমসের আড়ম্বরপূর্ণ আসর। টানা দুই সপ্তাহের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা শেষে রোববার আনুষ্ঠানিকভাবে পর্দা নেমেছে এশিয়ান ক্রীড়া বিশ্বের সবচেয়ে বড় এই মিলনমেলার। এ আসরে আধিপত্য বজায় রেখে টানা ১২তম বারের মতো পদক তালিকার শীর্ষস্থান দখল করেছে চীন।

১৬৯টি স্বর্ণ, ৮৯টি রৌপ্য এবং ৮৩টি ব্রোঞ্জসহ মোট ৩৪১টি পদক জিতে নিজেদের ক্রীড়া ইতিহাসের সেরা বিদেশ সফর উদযাপন করেছেন চীনা অ্যাথলেটরা। নিজ দেশের বাইরে আয়োজিত কোনো এশিয়ান গেমসে এটাই চীনের সর্বকালের সেরা পদক জয়ের রেকর্ড।

পদক তালিকায় ৮৩টি স্বর্ণ, ৯৫টি রৌপ্য ও ৯১টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে থেকে আসর শেষ করেছে আয়োজক দেশ জাপান। আর ৩৯টি স্বর্ণ, ৪৩টি রৌপ্য ও ৬৮টি ব্রোঞ্জ অর্জন করে তালিকার তৃতীয় স্থান অর্জন করেছে দক্ষিণ কোরিয়া।

এদিকে প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ খেতাব জয় করেছেন দুই প্রতিশ্রুতিশীল অ্যাথলেট। পুরুষ বিভাগে থাই গতিদানব স্প্রিন্টার পুরিপোল বুনসন এবং নারী বিভাগে চীনা তরুণ সাঁতারু ইউ চিতি আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

রাসেল/হাশিম, চায়না ডেইলি।



  
  সর্বশেষ
৩৪১ পদক জিতে এশিয়ান গেমসে চীনের ক্রীড়াবিদদের ইতিহাসসেরা বিদেশ সফর
‘লং মার্চ`-এর বিজয়ের ৯০তম বার্ষিকীতে বেইজিংয়ে ৩ শতাধিক ঐতিহাসিক নিদর্শন প্রদর্শনী
চীনের উন্নয়ন ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতার প্রশংসা বিভিন্ন দেশের নেতাদের
সি চিন পিংয়ের যুক্তরাষ্ট্র সফর চীন-মার্কিন সম্পর্কে নতুন মাইলফলক: চীনা রাষ্ট্রদূত সিয়ে ফেং

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com