রবিবার, অক্টোবর ৪, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
চীনের ৭৭তম জাতীয় দিবসে ‘চায়না রেড`-এ আলোকিত বুর্জ খলিফা
  Date : 03-10-2026
Share Button

আন্তর্জাতিক , অক্টোবর ৩ : গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফাকে ‘চায়না রেড’ রঙে আলোকিত করা হয়।

চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সুনিপুণভাবে নির্মিত লাইট শো’র মাধ্যমে ৮২৮ মিটার উঁচু ভবনটি পাঁচতারা লাল পতাকা ও চোখ ধাঁধানো আলোয় আলোকিত হয়ে ওঠে। এর মধ্য দিয়ে দুবাইয়ের রাতের আকাশে মাতৃভূমির প্রতি আন্তরিক শুভেচ্ছাবার্তা পৌঁছে দেওয়া হয়।

চীনের জাতীয় দিবসে বিশ্বের সর্বোচ্চ ভবনে সিএমজির ভিডিও লাইট শো প্রদর্শনের ঘটনা এটিই প্রথম।

জাতীয় দিবসের এই লাইট শো’র পেছনে রয়েছে সাংস্কৃতিক সৃজনশীলতা ও দৃশ্যপ্রযুক্তির গভীর সমন্বয়। সিএমজির প্রযোজনা দল পুরো নির্মাণ প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা-উৎপাদিত কনটেন্ট বা এআইজিসি প্রযুক্তি ব্যবহার করেছে। স্টোরিবোর্ড থেকে শুরু করে চিত্র নির্মাণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে এ প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে। এর মাধ্যমে সৃজনশীলতা ও বুদ্ধিমত্তার সমন্বয়ে বিষয়বস্তুকে প্রাণবন্ত চলচ্চিত্রধর্মী আখ্যানে রূপ দেওয়া হয়েছে।

রাতের আকাশ আলোকিত করা পাঁচতারা লাল পতাকা থেকে শুরু করে আলো-ছায়ায় চমৎকার ভূদৃশ্য—চীনের এই উৎসবের আনন্দকে বিশ্বের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ করে দেয় হাজার হাজার মাইল দূরের দুবাইয়ের রাতের আকাশ।

সূত্র: লিলি, ফয়সল, সুবর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
তারেক রহমানের বাংলাদেশ-চীন বন্ধুত্ব আরও জোরদারের প্রত্যয়
চীনের ৭৭তম জাতীয় দিবসে ‘চায়না রেড`-এ আলোকিত বুর্জ খলিফা
গ্রাফিন প্রযুক্তি ‘দ্বিতীয় বিপ্লবের` পর্যায়ে প্রবেশ করছে: নোবেলজয়ী নোভোসেলভ
চীন-ব্রুনাই সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় সি চিন পিং ও সুলতান বলকিয়াহর

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com