সোমবার, অক্টোবর ৫, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
চীনের উন্নয়ন ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতার প্রশংসা বিভিন্ন দেশের নেতাদের
  Date : 04-10-2026
Share Button

আন্তর্জাতিক, অক্টোবর ৪ : গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে সম্প্রতি বিভিন্ন দেশে চীনা দূতাবাসের জাতীয় দিবসের সংবর্ধনাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন মহলের প্রতিনিধি ও অতিথিরা অংশ নেন।

রাশিয়ায় চীনা দূতাবাস আয়োজিত জাতীয় দিবসের সংবর্ধনায় রাশিয়ার বিভিন্ন মহলের এক হাজারেরও বেশি অতিথি অংশ নেন। অনুষ্ঠানে তাঁরা চীনের উন্নয়ন অর্জন এবং রাশিয়া-চীন বন্ধুত্বপূর্ণ সহযোগিতার উচ্চ প্রশংসা করেন।

রাশিয়ার স্টেট দুমার প্রথম উপ-স্পিকার মেলনিকভ বলেন, চলতি বছরের মে মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং একমত হয়েছেন যে, ‘চীন-রাশিয়া সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্ব, সহযোগিতা ও অংশীদারিত্ব চুক্তি’র মেয়াদ আরও বাড়ানো হবে। তিনি আশা প্রকাশ করেন, রাশিয়া ও চীনের জনগণের বন্ধুত্ব প্রজন্মের পর প্রজন্ম ধরে এগিয়ে যাবে।

রুশ ফেডারেশন কাউন্সিলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রথম উপ-চেয়ারম্যান জেনিসভ বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের নেতৃত্বে রাশিয়া-চীন সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। রাশিয়া চীনের বন্ধুদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আরও সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে প্রস্তুত।

পাকিস্তানে চীনা দূতাবাসের জাতীয় দিবসের সংবর্ধনায় অংশ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও চীনের জনগণকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বে চীন উল্লেখযোগ্য উন্নয়ন অর্জন করেছে, যা বিশ্বের বিভিন্ন দেশের জন্য অনুপ্রেরণা সৃষ্টি করছে। পাকিস্তান চীনের সঙ্গে হাতে হাত মিলিয়ে নতুন যুগে আরও ঘনিষ্ঠ পাকিস্তান-চীন অভিন্ন ভবিষ্যতের সমাজ নির্মাণে কাজ করে যাবে বলে তিনি উল্লেখ করেন।

লাওসে চীনা দূতাবাসের আয়োজিত সংবর্ধনায় লাওসের বিভিন্ন মহলের প্রতিনিধিরা চীনের উন্নয়ন অর্জনের প্রশংসা করেন। লাও পিপলস রেভল্যুশনারি পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় সচিবালয়ের স্থায়ী সচিব উইলাই লাখানফং বলেন, ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতার মাধ্যমে লাওস স্থলবেষ্টিত দেশ থেকে স্থল-সংযুক্ত দেশে রূপান্তরের পথে এগিয়েছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সাম্প্রতিক অগ্রগতিরও প্রশংসা করেন তিনি।

দক্ষিণ আফ্রিকায় চীনা দূতাবাসের সংবর্ধনায় অতিথিরা চীন-দক্ষিণ আফ্রিকা সম্পর্ক নিয়ে বিশেষ প্রচারচিত্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট কালেমা মোতলান্থে চীন সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়ে বলেন, চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে দেশটি উচ্চমানের উন্নয়ন অর্জন করেছে। চীনের উন্নয়নের অভিজ্ঞতা দক্ষিণ আফ্রিকাসহ অন্যান্য উন্নয়নশীল দেশের জন্যও শিক্ষণীয় বলে তিনি মন্তব্য করেন।

এ ছাড়া ভিয়েতনাম, আয়ারল্যান্ড, কানাডা, টোগো ও চিলিসহ বিভিন্ন দেশে চীনা দূতাবাসগুলো জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনা ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করে।

সূত্র: শিশির, আলিম, আকাশ, চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
চীনের উন্নয়ন ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতার প্রশংসা বিভিন্ন দেশের নেতাদের
সি চিন পিংয়ের যুক্তরাষ্ট্র সফর চীন-মার্কিন সম্পর্কে নতুন মাইলফলক: চীনা রাষ্ট্রদূত সিয়ে ফেং
তারেক রহমানের বাংলাদেশ-চীন বন্ধুত্ব আরও জোরদারের প্রত্যয়
চীনের ৭৭তম জাতীয় দিবসে ‘চায়না রেড`-এ আলোকিত বুর্জ খলিফা

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com