রবিবার, অক্টোবর ১১, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
বিমানের বিজি ৪৩৬ ফ্লাইটের নিরাপদে ঢাকায় অবতরণ
  Date : 10-10-2026
Share Button

(বাসস) : কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) চলাচলকারী ফ্লাইট বিজি ৪৩৬ আজ বিকেল ৩টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।

আজ শনিবার অপারেশনাল ও কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটটির সময়সূচিতে কিছুটা বিলম্বিত হয়েছিল।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের তাৎক্ষণিক নির্দেশনায় ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট, ইঞ্জিনিয়ার, গ্রাউন্ড অপারেশনাল কর্মীদের এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কর্মতৎপরতায় ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে এবং সব যাত্রী ও ক্রু সদস্য কোনো সমস্যা ছাড়াই নিরাপদে পৌঁছাতে পেরেছেন।

বিলম্বের কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং যাত্রী নিরাপত্তা ও অপারেশনাল মান বজায় রাখতে তাদের সর্বোচ্চ প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করছে।



  
  সর্বশেষ
বিমানের বিজি ৪৩৬ ফ্লাইটের নিরাপদে ঢাকায় অবতরণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই
নানশা দ্বীপপুঞ্জে ফিলিপিন্সের উস্কানিমূলক তৎপরতা: ভূখণ্ডগত সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় চীনের

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com