শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
জাতীয় তামাকমুক্ত দিবস আজ
  Date : 08-10-2026
Share Button

নানা আয়োজনে আজ বৃহস্পতিবার সারা দেশে জাতীয় তামাকমুক্ত দিবস উদযাপন করা হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘ই-সিগারেট/ভ্যাপ ও নিকোটিন পণ্য নিষিদ্ধ করুন, শিশু-তরুণদের রক্ষা করুন।

সংগঠনটি জানায়, দেশে ২০১১ সাল থেকে প্রতিবছর জাতীয় তামাকমুক্ত দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় বাংলাদেশ তামাক বিরোধী জোটের (বাটা) উদ্যোগে তামাক নিয়ন্ত্রণে কার্যরত ৩৫টি সংগঠনের প্রতিনিধিদের সম্মিলিত অংশগ্রহণে ধানমন্ডির আবাহনী খেলার মাঠের সামনে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এছাড়াও তামাক বিরোধী সংগঠনগুলোর উদ্যোগে দেশজুড়ে বিভিন্ন স্থানে সভা, সেমিনার, মানববন্ধন, অবস্থান কর্মসূচিসহ নানামুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে দেশের ৬ কোটি মানুষ
সংগঠনটি বলছে, দেশে ক্যানসারসহ বিভিন্ন অসংক্রামক রোগের চিকিৎসায় হাসপাতালগুলোতে ক্রমবর্ধমান চাপ অত্যন্ত উদ্বেগজনক।

ক্যানসারের মতো গুরুতর রোগে আক্রান্ত মানুষের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে; এমনকি প্রায় ৭ হাজার ক্যানসার রোগীর কেমোথেরাপির সিরিয়াল ২০২৮ সাল পর্যন্ত ঠেকেছে। এমন পরিস্থিতিতে নতুন প্রজন্মকে নিকোটিনের আসক্তি থেকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এ ই-সিগারেট/ভ্যাপ ও নিকোটিন পণ্য নিষিদ্ধ করা হলেও পরবর্তীতে আইন সংশোধনের সময় সুকৌশলে এই বিধানটি বাতিল করা হয়।



  
  সর্বশেষ
জাতীয় তামাকমুক্ত দিবস আজ
কুষ্টিয়ায় কুকুরের কামড়ে আহত ৪৫
মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর
চীনের আধুনিক শিল্প ও প্রযুক্তিগত উদ্ভাবন দেখলেন ১৮ দেশের সাংবাদিকরা

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com