মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টায় ৮ জন গ্রেপ্তার
  Date : 28-09-2026
Share Button

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় জমি দখলের চেষ্টার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবারের হামলা, ভাঙচুর ও জমি দখলের চেষ্টার ঘটনায় করা মামলার পর তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, চাঁদ উদ্যান এলাকায় জমি দখলের চেষ্টার ঘটনায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

কী ঘটেছিল চাঁদ উদ্যানে
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধের পশ্চিম পাশে চাঁদ উদ্যানের ‘রোজ ভিলা’ সংলগ্ন একটি জমিতে থাকা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে একদল লোককে কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকতে এবং পরে বিভিন্ন মালামাল সরিয়ে নিতে দেখা যায়।

পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, স্থানীয় আলমের দখলে থাকা ওই জমিতে শনিবার সকালে জনি ও রেজাউলের নেতৃত্বে প্রায় ১৫০ থেকে ২০০ জন যায়। তারা জমির টিনের বেড়া ভেঙে কার্যালয়ে ঢুকে ভাঙচুর করে। পরে নতুন করে টিনের বেড়া দিয়ে জমিটি দখলের চেষ্টা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর কার্যালয়ের কর্মী আনোয়ার হোসেন রিপন রোববার মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

এর আগে ওই মামলায় মোহাম্মদপুরের ২৯ নম্বর বাসা থেকে ২৩ বছর বয়সী লিমন এবং বাঁশবাড়ি এলাকা থেকে ২৫ বছর বয়সী মনোয়ার হোসেন সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তারা চুক্তির ভিত্তিতে ছিনতাই ও জমি দখলের কাজে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আগেও ছিনতাই ও মারামারির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জমিটির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম এর আগে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়ে বলেছিলেন, আদালত যে পক্ষের পক্ষে রায় দেবে আইনগতভাবে সেই পক্ষই জমির অধিকার পাবে।

বর্তমানে চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার ঘটনায় মোট আটজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ডিএমপি। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।

 



  
  সর্বশেষ
২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম
ডেঙ্গুতে প্রাণ গেল ৪ বছরের শিশুর, রামেকে নতুন ভর্তি ২৯
লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩
চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টায় ৮ জন গ্রেপ্তার

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com