মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
ডেঙ্গুতে প্রাণ গেল ৪ বছরের শিশুর, রামেকে নতুন ভর্তি ২৯
  Date : 28-09-2026
Share Button

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে চার বছর বয়সী মাইশা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মৃত শিশু মাইশার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকায়। গত ২৬ সেপ্টেম্বর ভোর ৫টা ৫৯ মিনিটে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ২টা ২২ মিনিটে তার মৃত্যু হয়। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তার মৃত্যুর কারণ ডেঙ্গু শক সিন্ড্রোম।

রামেক হাসপাতালের ডেঙ্গু সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩২ জন। এ সময়ে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১১১ জন রোগী।

রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহমেদ জানান, মাইশা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১১১ জন রোগী।



  
  সর্বশেষ
২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম
ডেঙ্গুতে প্রাণ গেল ৪ বছরের শিশুর, রামেকে নতুন ভর্তি ২৯
লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩
চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টায় ৮ জন গ্রেপ্তার

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com