বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
যৌথ উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা বাড়াতে একমত চীন-ভিয়েতনাম
  Date : 17-06-2026
Share Button

আন্তর্জাতিক : দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিধি আরও সম্প্রসারণ এবং এর গুণগত মান উন্নয়নে ভিয়েতনামের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে চীন। সোমবার ভিয়েতনামের প্রধানমন্ত্রী লি মিন হুং–এর সঙ্গে টেলিফোনে আলাপকালে এ কথা বলেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।

লি ছিয়াং বলেন, গত এপ্রিলে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট তো লামের চীন সফরের সময় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং–এর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ওই বৈঠকে কৌশলগত তাৎপর্যপূর্ণ চীন-ভিয়েতনাম অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গঠনে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছায় দুই দেশ।
চীনের প্রধানমন্ত্রী বলেন, সফরের পর থেকে উভয় দেশের সরকারি বিভাগ ও স্থানীয় প্রশাসন সফরের ফলাফল বাস্তবায়নে জোরালো উদ্যোগ নিয়েছে এবং এ ক্ষেত্রে এরইমধ্যে ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে।

চীন-ভিয়েতনাম ঐতিহ্যগত বন্ধুত্বের কথা উল্লেখ করে লি বলেন, প্রতিবেশী কূটনীতিতে চীন সবসময় ভিয়েতনামকে অগ্রাধিকার দিয়ে এসেছে। দুই দেশের শীর্ষ নেতাদের কৌশলগত নির্দেশনা অনুসরণ করে পারস্পরিক আস্থা ও সংহতি জোরদার, সহযোগিতা সম্প্রসারণ এবং যৌথ উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে চীন কাজ করে যাবে।
লি ছিয়াং আরও বলেন, ‘চীন-ভিয়েতনাম পর্যটন সহযোগিতা বর্ষ’-সহ বিভিন্ন কর্মসূচি সফলভাবে আয়োজন, জনকল্যাণমূলক ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়ন, সামুদ্রিক মতপার্থক্য যথাযথভাবে নিয়ন্ত্রণ এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বের ভিত্তি আরও শক্তিশালী করা প্রয়োজন।

অন্যদিকে, ভিয়েতনামের প্রধানমন্ত্রী লি মিন হুং বলেন, ভিয়েতনাম-চীন সম্পর্ক বর্তমানে শক্তিশালী গতিতে এগিয়ে যাচ্ছে। ভিয়েতনামের দল ও সরকার চীনের সঙ্গে বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে দেশটির পররাষ্ট্রনীতির অন্যতম শীর্ষ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে।

তিনি বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের অর্জিত ঐকমত্য বাস্তবায়ন, উচ্চপর্যায়ের যোগাযোগ বজায় রাখা, উন্নয়ন কৌশলের সমন্বয়, বাণিজ্য ও পরিবহন অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্থানীয় পর্যায়ের বিনিময় জোরদারে ভিয়েতনাম চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।

লি মিন হুং ভিয়েতনামে আরও বেশি চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগ ও ব্যবসা পরিচালনাকে স্বাগত জানান এবং তাদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেন। পাশাপাশি তিনি এ বছরের এপেক সম্মেলন আয়োজনের ক্ষেত্রে চীনকে সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন।

তথ্য ও ছবি: সিনহুয়া।



  
  সর্বশেষ
নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে নারীর গলা কাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com