বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
কৌশলগত সমন্বয় ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে একমত চীন ও মিয়ানমার
  Date : 17-06-2026
Share Button

আন্তর্জাতিক: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, আজ (মঙ্গলবার) সকালে বেইজিংয়ের গণমহাভবনে, মিয়ানমারের সফররত প্রেসিডেন্ট মিন অং লেইংয়ের সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন।

বৈঠকে সি চিন পিং বলেন, চীন ও মিয়ানমারের বন্ধুত্ব অনেক গভীর। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৭৬ বছরে, দু’দেশ সবসময় একে অপরকে সাহায্য ও সমর্থন করে এসেছে; একযোগে শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ-দফা নীতি অনুসরণ করেছে। দু’দেশ সমান, পারস্পরিক কল্যাণকর ও জয়-জয় দ্বিপক্ষীয় সম্পর্কের মডেল সৃষ্টি করেছে। চীন মিয়ানমারের সাথে সম্পর্ক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।

তিনি বলেন, নিজের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় মিয়ানমারকে চীন দৃঢ়ভাবে সমর্থন দিয়ে আসছে। মিয়ানমারের নতুন সরকারের উন্নয়ন ও নিরাপত্তাকে সমন্বিত করা এবং নিজের দেশের পরিস্থিতির সাথে সঙ্গতিপূর্ণ ও জনগণ কর্তৃক সমর্থিত সঠিক উন্নয়ন-পথ অনুসরণকে চীন সমর্থন করে।

সি চিন পিং বলেন, চলতি বছর হচ্ছে চীনের পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা বাস্তবায়নের প্রথম বছর। মিয়ানমারের সাথে উন্নয়নের অভিজ্ঞতা শেয়ার করতে চায় চীন। এ ছাড়া, দু’দেশের অভিন্ন কল্যাণের সমাজ গড়ার কাজকে এগিয়ে নিতে, দু’দেশের জনকল্যাণ আরও বৃদ্ধি করতে, এবং আঞ্চলিক শান্তি ও উন্নয়নে আরও বেশি অবদান রাখতেও আগ্রহী চীন।

সি চিন পিং আরও বলেন, চীন হচ্ছে মিয়ানমারের নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য বন্ধু ও অংশীদার। পরিবর্তনশীল ও জটিল আন্তর্জাতিক পরিস্থিতির মুখে, দু’পক্ষের উচিত কৌশলগত সচেতনতা বজায় রাখা এবং একতা ও সমন্বয় জোরদার করা। চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর হচ্ছে, দু’দেশের ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতার আওতায়, একটি ফ্ল্যাগশিপ প্রকল্প। নিরাপত্তা নিশ্চিত করার পূর্বশর্তে দু’পক্ষের উচিত, গুরুত্বপূর্ণ প্রকল্পের নির্মাণকাজ স্থিতিশীলভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া।

সি চিন পিং বলেন, মিয়ানমারের ভূমিকম্প-পরবর্তী পুনর্গঠনকাজে চীন সমর্থনের মান ও মাত্রা আরও বাড়াবে। দু’পক্ষের উচিত, অব্যাহতভাবে অনলাইন জুয়া, টেলিকম প্রতারণা, মাদকপাচার, ইত্যাদি দমনে সহযোগিতা করা; সত্যিকার অর্থে দু’দেশের জনগণের স্বার্থ ও নিরাপত্তা রক্ষা করা।

বৈঠকের পর, দু’দেশের নেতৃবৃন্দের উপস্থিতিতে, জনজীবনসহ একাধিক খাতে দু’দেশের মধ্যে সহযোগিতামূলক দলিল স্বাক্ষারিত হয়।

এর আগে, সি চিন পিং গণমহাভবনের উত্তর হলে, মিয়ানমারের প্রেসিডেন্টের সম্মানে একটি স্বাগত অনুষ্ঠানের আয়োজন করেন।

সূত্র: আকাশ-আলিম-শিশির,চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে নারীর গলা কাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com