বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
ফিলিপিন্সের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য কূটনৈতিক সম্পর্কের জন্য ক্ষতিকর: বেইজিং
  Date : 17-06-2026
Share Button

আন্তর্জাতিক: ফিলিপিন্সের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওদোরো এবং তাঁর পরিবারের সদস্যদেরকে উস্কানিমূলক আচরণ বন্ধ করতে তাগিদ দেয় চীন। মঙ্গলবার, বিকেলে বেইজিংয়ে, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল চেন সি।

তিনি বলেন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি তেওদোরো এবং তাঁর পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ নিষেধাজ্ঞার দায় তাদের ওপরই বর্তায়। কারণ, তাদের ভুল ও উস্কানিমূলক কাজের জন্যই চীন সরকার নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হয়েছে।

চীনা মুখপাত্র আরও বলেন, চীনের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষার বৈধ পদক্ষেপ হিসেবে উক্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাদের চীন-বিরোধী উস্কানিমূলক কথাবার্তা ফিলিপিন্সের জন্যও ক্ষতিকর। চীন এসব ব্যক্তিকে নিজেদের আচরণ সম্পর্কে সতর্ক হতে এবং ফাঁকা বুলি ও লোকদেখানো নাটক বন্ধ করতে আহ্বান জানায়।

সূত্র:শিশির-আলিম-আকাশ,চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে নারীর গলা কাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com