সোমবার, জুন ১৫, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
বৈশ্বিক উন্নয়ন ও উন্মুক্ত সহযোগিতায় চীনের জোরালো বার্তা
  Date : 13-06-2026
Share Button

আন্তর্জাতিক: ফরাসি সরকারের আমন্ত্রণে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও উপ-প্রধানমন্ত্রী চাং কুও ছিং গতকাল (বৃহস্পতিবার) ভিডিও লিংকের মাধ্যমে ফ্রান্সে অনুষ্ঠিত ‘গ্লোবাল কনভারজেন্স ফর গ্রোথ সামিট’-এ অংশগ্রহণ করেন এবং ভাষণ দেন।

চাং কুও ছিং বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগ বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও প্রেরণা জুগিয়েছে। তিনি বলেন, উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে, বৈশ্বিক সুশাসনব্যবস্থা আরও উন্নত করতে হবে এবং বিশ্ব অর্থনীতিতে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, উন্মুক্ততা ও সহযোগিতার নীতি বজায় রাখার পাশাপাশি, বিভিন্ন দেশের তুলনামূলক সুবিধাকে বস্তুনিষ্ঠভাবে মূল্যায়ন, অবাধ ও সহজতর বাণিজ্য পরিবেশ গড়ে তোলা এবং প্রকৃত বহুপাক্ষিকতার চর্চা করা প্রয়োজন।
চাং কুও ছিং জোর দিয়ে বলেন, চীন দৃঢ়ভাবে উচ্চমানের উন্মুক্তকরণ সম্প্রসারণ করে যাচ্ছে এবং অন্যান্য দেশের সঙ্গে উন্নয়নের সুযোগ ভাগাভাগি অব্যাহত রাখবে, যা বিশ্ব অর্থনীতিতে আরও বেশি নিশ্চয়তা, স্থিতিশীলতা এবং ইতিবাচক শক্তি যোগাবে।

সূত্র:তুহিনা-ফয়সল-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
হৃদয় ও বিবেক দিয়ে কাজ করলে ভুল সিদ্ধান্তের সুযোগ থাকে না: বিমানমন্ত্রী
কোনো দলের জন্য নয়, দেশের স্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: বিমান ও পর্যটনমন্ত্রী
বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান বিমানমন্ত্রীর
বৈশ্বিক মৎস্যব্যবস্থাপনায় চীনে উপকূলীয় দেশগুলোর জন্য এক বাস্তব দৃষ্টান্ত

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com