সোমবার, জুন ১৫, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান বিমানমন্ত্রীর
  Date : 13-06-2026
Share Button

কামরুল হাসান: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি বিমানখাতে অপতথ্য ও বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে একটি স্বার্থান্বেষী মহল সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপতথ্য ছড়িয়ে দিচ্ছে। এ ধরনের অপপ্রচারের বিষয়ে সচেতন থেকে সত্য তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


শনিবার (১৩ জুন) সকালে মানিকগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার হরিজন পল্লীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিমানবন্দরগুলোতে প্রবাসী বাংলাদেশিদের জন্য উন্নত, নিরাপদ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করাকে তিনি অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছেন। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের বিমানবন্দরসমূহে সেবার মানোন্নয়ন, আধুনিকায়ন এবং যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন ও সংস্কার কার্যক্রম পরিচালনা করছে।


তিনি আরও বলেন, জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি আস্থাশীল, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। চলমান সংস্কার কার্যক্রমের ফলে দেশের বিমান পরিবহন খাতে সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ যাত্রী ও প্রবাসীরা এর প্রত্যক্ষ সুফল ভোগ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, সাবেক মন্ত্রী প্রয়াত হারুনার রশীদ খান মুন্নু এবং হুরন নাহার রশীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।


এ সময় মানিকগঞ্জের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



  
  সর্বশেষ
হৃদয় ও বিবেক দিয়ে কাজ করলে ভুল সিদ্ধান্তের সুযোগ থাকে না: বিমানমন্ত্রী
কোনো দলের জন্য নয়, দেশের স্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: বিমান ও পর্যটনমন্ত্রী
বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান বিমানমন্ত্রীর
বৈশ্বিক মৎস্যব্যবস্থাপনায় চীনে উপকূলীয় দেশগুলোর জন্য এক বাস্তব দৃষ্টান্ত

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com