শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
তাপপ্রবাহ নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস
  Date : 15-04-2026
Share Button

বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখে রোদ-গরম দাপট দেখিয়েছে। সেই সঙ্গে বুধবার (১৫ এপ্রিল) তাপপ্রবাহ বয়ে যাবে। একই সঙ্গে গরমের অনুভূতিও আগের দিনের মতো বেশি থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় জারি করা পূর্বাভাসে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি এই তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। সেই সঙ্গে আজ সারা দেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।

সারা দেশে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

তাপপ্রবাহ বয়ে যাওয়া অন্য এলাকাগুলোর মধ্যে পাবনার ঈশ্বরদীতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস, কুষ্টিয়ার কুমারখালীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং যশোরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল গতকাল।

ঢাকায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, বৈশাখের প্রথম দিন দেশের বেশ কিছু অঞ্চলে তাপপ্রবাহ বয়ে গেছে। বুধবার (১৫ এপ্রিল) তাপপ্রবাহের এলাকা বাড়তে পারে।



  
  সর্বশেষ
চীন-পাকিস্তান অংশীদারিত্বে কৃষিতে প্রযুক্তির প্রয়োগ
চীন কূটনীতিতে ‘কৌশলগত সংকল্প` কেন এত গুরুত্বপূর্ণ
গার্ডেন এক্সপোতে টেকসই নগরায়ণের নতুন দিগন্ত
আন্তর্জাতিক অঙ্গনে চীনা ভাষা শিক্ষায় নতুন প্রবণতা

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com