শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
চীন কূটনীতিতে ‘কৌশলগত সংকল্প` কেন এত গুরুত্বপূর্ণ
  Date : 17-04-2026
Share Button

আন্তর্জাতিক: সম্প্রতি, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ের মহা-গণভবনে পর্যায়ক্রমে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও রাষ্ট্রপ্রধান তো লামের সাথে বৈঠক ও আলোচনা সম্পন্ন করেছেন।

দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং বৈশ্বিক সংকট নিরসনে পথপ্রদর্শক হিসেবে কাজ করার সময় সি চিন পিং এই বৈঠকগুলোতে বারবার "কৌশলগত সংকল্প" শব্দটির উল্লেখ করেছেন, যা একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করে।

১৫ এপ্রিল সকালে, ভিয়েতনামের সাধারণ সম্পাদক ও রাষ্ট্রপ্রধান তো লামের সম্মানে প্রেসিডেন্ট সি চিন পিং আয়োজিত একগুচ্ছ রাষ্ট্রীয় কর্মসূচি মহা- গণভবনে নিবিড়ভাবে পরিচালিত হয়। সি চিন পিং একবার বলেছিলেন যে, চীন ও ভিয়েতনামের "দুই দল ও দুই দেশের নেতাদের উচিত আত্মীয়দের মতো ঘনঘন যাতায়াত ও যোগাযোগ করা।"

তো লাম ৭ এপ্রিল ভিয়েতনামের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন এবং ৯ তারিখেই তার চীন সফরের খবর ঘোষণা করা হয়। রাষ্ট্রপ্রধান হিসেবে এটিই তার প্রথম চীন সফর এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির ১৪তম কংগ্রেসের পর সাধারণ সম্পাদক ও রাষ্ট্রপ্রধান হিসেবেও এটিই তার প্রথম চীন সফর।

১৫ তারিখের আলোচনার শুরুতে সি চিন পিং বলেন, "ভিয়েতনামের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হওয়ার পরপরই আপনার এই চীন সফর চীন-ভিয়েতনাম সম্পর্ক উন্নয়নে আপনার উচ্চতর গুরুত্বারোপকে প্রতিফলিত করে।" তো লাম সফরে একটি অত্যন্ত উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে এসেছেন, যার মধ্যে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর ৯ জন সদস্য এবং প্রায় ৪০ জন পূর্ণ মন্ত্রী পর্যায়ের কর্মকর্তা রয়েছেন; যা ভিয়েতনামের বিচার বিভাগ, অর্থ, শিল্প ও বাণিজ্য, কৃষি ও পরিবেশ এবং নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রকে কভার করে।

চলতি বছর চীনের "১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা" শুরুর বছর এবং ভিয়েতনামের জন্য এটি ১৪তম কংগ্রেসের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের শুরুর বছর। এই গুরুত্বপূর্ণ সময়ে চীনে সফর এবং প্রতিনিধিদলের উচ্চমান ও বিশাল সংখ্যা দ্বিপাক্ষিক সহযোগিতা গভীর করতে ভিয়েতনামের তীব্র আকাঙ্ক্ষাকে প্রকাশ করে।

রাষ্ট্রীয় কর্মসূচির স্থলে ৩০০ জনেরও বেশি চীনা ও ভিয়েতনামী তরুণের উপস্থিতি বিশেষভাবে সবার নজর কেড়েছে। গত বছর ভিয়েতনাম সফরের সময় সি চিন পিং এবং তো লাম যৌথভাবে "রেড স্টাডি ট্যুর প্রকল্পের সূচনা করেছিলেন। এক বছরে এক হাজারেরও বেশি ভিয়েতনামী তরুণ পূর্বপুরুষদের পদচিহ্ন অনুসরণ করে বেইজিং, সাংহাই, কুয়াংসি, শায়ানসি এবং ছুংছিংয়ে ভ্রমণ করেন। তারা চীন-ভিয়েতনামের বন্ধুত্বের "লাল জিনঅনুসন্ধান করেছেন এবং চীনা-শৈলী আধুনিকায়নের বৈচিত্র্যময় রূপ প্রত্যক্ষ করেছেন।

১৫ তারিখ, দুই দেশের শীর্ষ নেতারা মহা- গণভবনে এই কার্যক্রমে অংশগ্রহণকারী দুই দেশের তরুণ প্রতিনিধিদের সাথে মিলিত হন। সি চিন পিং চীন ও ভিয়েতনামের তরুণদের প্রতি তিনটি আশা ব্যক্ত করেছেন: একে অপরের পাশে থাকা, যাতে চীন-ভিয়েতনামের "কমরেড ও ভাই" সুলভ গভীর বন্ধুত্ব তারুণ্যের দীপ্তিতে উজ্জ্বল হয়; দায়িত্ব কাঁধে নেওয়া, তারুণ্যের প্রাণশক্তি ও সৃজনশীলতা দিয়ে উদ্ভাবন, উন্মুক্তকরণ ও সহযোগিতার জোয়ার সৃষ্টি করা; এবং বিশ্বকে হৃদয়ে ধারণ করে মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ার অগ্রণী বাহিনী হওয়া।

চীন-ভিয়েতনাম শীর্ষ বৈঠকের ফলাফল অত্যন্ত সমৃদ্ধ, যেখানে একটি নতুন অভিব্যক্তি বিশেষভাবে উল্লেখযোগ্য। সি চিন পিং আলোচনায় প্রস্তাব করেন: "কৌশলগতভাবে আরও উচ্চতর স্তরের চীন-ভিয়েতনামের অভিন্ন কল্যাণের সমাজ নির্মাণ ত্বরান্বিত করা।"

২০২৩ সালে সি চিন পিংয়ের ভিয়েতনাম সফরের সময় উভয় পক্ষ "কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চীন-ভিয়েতনাম অভিন্ন কল্যাণের সমাজ" গড়ে তোলার ঘোষণা দিয়েছিল। ২০২৫ সালে পুনরায় সফরের সময় উভয় পক্ষ এটি "ত্বরান্বিত করতে" সম্মত হয়। এখন "নির্মাণ" থেকে "ত্বরান্বিত নির্মাণ" এবং শেষে "উচ্চতর স্তর"—এটি এমন এক পথ যা একবার সঠিকভাবে বেছে নিলে তাতে অবিচল থাকা এবং সময়ের গুরুত্ব অনুধাবন করে এগিয়ে যাওয়ার দৃঢ়তারই বহিঃপ্রকাশ।

চীন-ভিয়েতনাম সম্পর্কের পরিকল্পনা করার সময় সি চিন পিং বারবার "চীন-ভিয়েতনাম সম্পর্কের বিশেষ কৌশলগত তাৎপর্য অনুধাবন করার" ওপর জোর দিয়েছেন। ১৫ তারিখের আলোচনায় তিনি উল্লেখ করেন যে, কমিউনিস্ট পার্টির নেতৃত্ব হলো সমাজতন্ত্রের সবচেয়ে মৌলিক বৈশিষ্ট্য এবং সবচেয়ে বড় সুবিধা। সমাজতান্ত্রিক ব্যবস্থা …



  
  সর্বশেষ
চীন-পাকিস্তান অংশীদারিত্বে কৃষিতে প্রযুক্তির প্রয়োগ
চীন কূটনীতিতে ‘কৌশলগত সংকল্প` কেন এত গুরুত্বপূর্ণ
গার্ডেন এক্সপোতে টেকসই নগরায়ণের নতুন দিগন্ত
আন্তর্জাতিক অঙ্গনে চীনা ভাষা শিক্ষায় নতুন প্রবণতা

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com