শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
পর্যটন খাতের উন্নয়ন বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগের আহবান বিমানমন্ত্রীর
  Date : 15-04-2026
Share Button

কামরুল হাসান : বাংলা নববর্ষের প্রারম্ভে জাতীয় সংস্কৃতি, অর্থনীতি ও বৈশ্বিক ভাবমূর্তি উন্নয়নের অন্যতম খাত হিসেবে পর্যটনকে সামনে রেখে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এমপি। বর্তমান সরকারের উন্নয়ন অভিযাত্রায় পর্যটন খাতকে আরও গতিশীল ও আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রত্যয়ে এ আহ্বান বিশেষ তাৎপর্য বহন করে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে বর্ষবরণ উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “বর্ষবরণ কেবল নতুন বছরের সূচনা নয়, এটি আমাদের জাতীয় পরিচয়, সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুনভাবে উপলব্ধি করার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।” তিনি জোর দিয়ে বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে টেকসই করতে হলে পর্যটন খাতকে একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তিতে রূপান্তর করতে হবে।
মন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার দেশের অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ এবং পর্যটনবান্ধব পরিবেশ তৈরিতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এই প্রেক্ষাপটে পর্যটন শিল্পকে শুধু বিনোদনের ক্ষেত্র নয়, বরং কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন এবং স্থানীয় অর্থনীতির বিকাশের অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, “আপনাদের সহযোগিতায় আমরা বাংলাদেশকে বিশ্বদরবারে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরতে চাই। আমাদের প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং আতিথেয়তার ঐতিহ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরার এখনই উপযুক্ত সময়।” এ লক্ষ্যে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদার, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং পর্যটন সেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার। সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মিজ সায়েমা শাহীন সুলতানা।

এছাড়াও অনুষ্ঠানে মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


বিশ্লেষকরা মনে করছেন, সরকারের চলমান উন্নয়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে পর্যটন খাতকে অগ্রাধিকার দেওয়ার এই বার্তা সময়োপযোগী। বিশেষ করে নতুন অবকাঠামো, বিমানবন্দর সম্প্রসারণ এবং ডিজিটাল প্রচারণার মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে দৃশ্যমান করার সুযোগ তৈরি হয়েছে। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে সেবার মান, নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

নববর্ষের এই আয়োজন তাই শুধু উৎসবেই সীমাবদ্ধ নয়—এটি দেশের পর্যটন খাতকে নতুন উদ্যমে এগিয়ে নেওয়ার এক প্রতীকী সূচনা বলেই মনে করছেন



  
  সর্বশেষ
চীন-পাকিস্তান অংশীদারিত্বে কৃষিতে প্রযুক্তির প্রয়োগ
চীন কূটনীতিতে ‘কৌশলগত সংকল্প` কেন এত গুরুত্বপূর্ণ
গার্ডেন এক্সপোতে টেকসই নগরায়ণের নতুন দিগন্ত
আন্তর্জাতিক অঙ্গনে চীনা ভাষা শিক্ষায় নতুন প্রবণতা

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com