শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
চীন-ইইউ সহযোগিতার অগ্রভাগে বেইজিং-আমস্টারডাম অংশীদারিত্ব: বেইজিংয়ে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত
  Date : 27-11-2026
Share Button

 

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং দেশের রাষ্ট্রীয় পরিষদের উপপ্রধানমন্ত্রী তিং সুয়ে সিয়াং বুধবার বেইজিংয়ে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেনডেসেনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিং সুয়ে সিয়াং বলেন, সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা ও নিরবচ্ছিন্ন কার্যক্রম বজায় রাখতে দুই দেশের একসঙ্গে কাজ করা উচিত। পাশাপাশি, চীন ও নেদারল্যান্ডস উন্মুক্ত ও বাস্তববাদী ব্যাপক সহযোগিতামূলক অংশীদার। দুই দেশের সহযোগিতা চীন-ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সহযোগিতার অগ্রভাগে রয়েছে।
⠀
তিনি বলেন, আগামী বছর দুই দেশের মধ্যে রাষ্ট্রদূত পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী পূর্ণ হবে। চীন দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে উপনীত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন, বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা জোরদার এবং দ্বিপক্ষীয় সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নে নেদারল্যান্ডসের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।
⠀
তিং সুয়ে সিয়াং আরও বলেন, চীন ও নেদারল্যান্ডস উভয়ই বিশ্বের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি। পাশাপাশি উভয় দেশ ও বিশ্বের অভিন্ন উন্নয়নে অব্যাহতভাবে নতুন গতি সঞ্চার করতে হবে।
⠀
এদিকে, নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী বেরেনডেসেন এপেক নেতাদের অনানুষ্ঠানিক বৈঠক সফলভাবে আয়োজনের জন্য চীনকে অভিনন্দন জানান এবং চীনের উন্নয়ন অর্জনের ভূয়সী প্রশংসা করেন।
⠀
তিনি চীনের সঙ্গে উচ্চপর্যায়ের বিনিময় জোরদার, বিভিন্ন ক্ষেত্রে বাস্তবসম্মত সহযোগিতা গভীরতর করা এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে মতপার্থক্য যথাযথভাবে নিরসনের আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে দুই দেশের যৌথ উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে নেদারল্যান্ডসের আগ্রহের কথাও জানান।
⠀
সূত্র: লিলি-তৌহিদ-আনন্দী, চায়না মিডিয়া গ্রুপ



  
     আন্তর্জাতিক
চীন-ইইউ সহযোগিতার অগ্রভাগে বেইজিং-আমস্টারডাম অংশীদারিত্ব: বেইজিংয়ে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত
থিয়ানকং মহাকাশ স্টেশনে প্রথমবার বিদেশি নভোচারী: চীন ও পাকিস্তানের ঐতিহাসিক প্রযুক্তি সহযোগিতা শুরু
মাতারবাড়ীর পাশাপাশি চাঁদপুরকে লজিস্টিক হাব ও যৌথ নৌপরিবহন কোম্পানি গঠনের প্রস্তাব ইসমাইল জবিউল্লাহর
রক্তনালির বার্ধক্য ও বয়সজনিত রোগের চিকিৎসায় মহাকাশে তৈরি হবে ভাসকুলার অর্গান চিপ
‘একটি কলার যাত্রা`-র গল্পে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সংযোগ ও সরবরাহ ব্যবস্থার রূপান্তর
থিয়াংকং মহাকাশ স্টেশনে ছয় মাসের অভিযান: পেলোড বিশেষজ্ঞ হিসেবে সব দায়িত্ব সফলভাবে সম্পন্ন করলেন লি
  সর্বশেষ
চীন-ইইউ সহযোগিতার অগ্রভাগে বেইজিং-আমস্টারডাম অংশীদারিত্ব: বেইজিংয়ে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত
থিয়ানকং মহাকাশ স্টেশনে প্রথমবার বিদেশি নভোচারী: চীন ও পাকিস্তানের ঐতিহাসিক প্রযুক্তি সহযোগিতা শুরু
মাতারবাড়ীর পাশাপাশি চাঁদপুরকে লজিস্টিক হাব ও যৌথ নৌপরিবহন কোম্পানি গঠনের প্রস্তাব ইসমাইল জবিউল্লাহর
রক্তনালির বার্ধক্য ও বয়সজনিত রোগের চিকিৎসায় মহাকাশে তৈরি হবে ভাসকুলার অর্গান চিপ

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com