চীন ও পাকিস্তানের নভোচারীদের যৌথ মহাকাশ অভিযান চীনের মানববাহী মহাকাশ কর্মসূচিতে আন্তর্জাতিক সহযোগিতার নতুন মাইলফলক বলে মন্তব্য করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র কুও চিয়া খুন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
⠀
কুও চিয়া খুন বলেন, চীন ও পাকিস্তানের জনগণের প্রবল প্রত্যাশার মধ্যে দুই দেশের নভোচারীরা আজ একসঙ্গে চীনের মহাকাশ স্টেশন ‘থিয়ানকং’-এ পৌঁছে ঐতিহাসিক মহাকাশ প্রযুক্তি সহযোগিতা শুরু করেছেন। চীনের মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো বিদেশি নভোচারীর আগমন ঘটেছে। এটি চীনের মানববাহী মহাকাশ কর্মসূচিতে আন্তর্জাতিক সহযোগিতার নতুন মাইলফলক।
⠀
তিনি আরও বলেন, ‘আমরা একই পৃথিবীর বাসিন্দা, আমাদের মহাকাশজয়ের স্বপ্নও অভিন্ন। চীনের মহাকাশ স্টেশন শুধু চীনের মহাকাশের বাড়ি নয়, বরং বৈশ্বিক বৈজ্ঞানিক গবেষণার জন্য একটি পরীক্ষামূলক প্ল্যাটফর্মও।’
⠀
চীনা মুখপাত্র উল্লেখ করেন, এই যৌথ মহাকাশ অভিযান চীন-পাকিস্তানের সার্বক্ষণিক কৌশলগত সহযোগী অংশীদারিত্বের ক্ষেত্রে নতুন ক্ষেত্র উন্মোচন করেছে এবং নতুন গতিসঞ্চার করেছে।
⠀
তিনি বলেন, ‘সহযোগিতায় আগ্রহী আরও বেশি দেশের সঙ্গে হাত মিলিয়ে আমরা মহাকাশের বিশাল নক্ষত্ররাজির পথে একসঙ্গে এগিয়ে যেতে চাই।’
⠀
সূত্র: স্বর্ণা-তৌহিদ-লিলি, চায়না মিডিয়া গ্রুপ