শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
‘একটি কলার যাত্রা`-র গল্পে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সংযোগ ও সরবরাহ ব্যবস্থার রূপান্তর
  Date : 27-11-2026
Share Button

 

বাগান থেকে টেবিল পর্যন্ত একটি কলা আসতে কত সময় লাগে? যখন সরবরাহ-ব্যবস্থা খারাপ ছিল, তখন সময় বেশি লাগত। অনেক সময় কলার রঙ হলুদ থেকে কালো হয়ে যেত। জাহাজ শিল্পে কয়েক দশকের অভিজ্ঞতার আলোকে, সিঙ্গাপুরের প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইনস (পিআইএল)-এর এক্সিকিউটিভ চেয়ারম্যান চাং সং শেং, এশিয়া-প্যাসিফিক সংযোগে তাঁর দেখা অগ্রগতি তুলে ধরতে, একটি কলার রঙ বদলানোর গল্প ব্যবহার করেন। তিনি বলেন, এমনকি ইকুয়েডরের মতো দেশ থেকেও তাজা পণ্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অনেক মানুষের টেবিলে সতেজ অবস্থায় পৌঁছে দেওয়া যাচ্ছে আজকাল।
⠀
২০২৬ সালে অনুষ্ঠিত এপেক সিইও শীর্ষসম্মেলনের ‘কানেক্টিভিটির রূপরেখা প্রণয়ন’ শীর্ষক সেমিনারে, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ব্যবসায়ী-প্রতিনিধিরা সরবরাহ-চেইনের স্থিতিস্থাপকতা, মসৃণ লজিস্টিকস এবং আন্তঃসীমান্ত সহযোগিতার বিষয় নিয়ে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন।
⠀
২০১৪ সালে ২২তম এপেক অর্থনৈতিক শীর্ষসম্মেলনে ‘এপেক কানেক্টিভিটি ব্লুপ্রিন্ট’ অনুমোদিত হয়, যা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দীর্ঘমেয়াদি উন্নয়ন অর্জনের জন্য সংযোগের একটি দৃঢ় ভিত্তি স্থাপন করে। চলতি বছর চীনের উদ্যোগে এপেক বিজনেস অ্যাডভাইজরি কাউন্সিলের (এবিএসি) কানেক্টিভিটি ওয়ার্কিং গ্রুপ পুনর্গঠিত হয়েছে। সংযোগ ব্যবস্থা হলো এপেক-এর সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল।
⠀
চাং বলেন, চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে এবং বিশ্বের শীর্ষ দশটি কন্টেইনার বন্দরের ছয়টিই চীনে অবস্থিত, যা জাহাজ শিল্পের জন্য আরও সুযোগ তৈরি করেছে। মার্কিন ইউপিএস সিইও ক্যারল ডোম বলেন, কোম্পানিটি সাতটি এপেক অর্থনীতিতে বিমান মাল পরিবহন কেন্দ্র স্থাপন করেছে এবং ক্রমাগত আন্তঃআঞ্চলিক লজিস্টিক সংযোগ জোরদার করছে।
⠀
ব্যবসায়ী মহল শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডের অংশগ্রহণকারীই নয়, বরং বিশ্বকে সংযুক্তকারী একটি সেতুও বটে। সিআইটিআইসি গ্রুপ কর্পোরেশনের চেয়ারম্যান শি কুওহুয়া, সাধারণ ‘অর্থায়ন’ থেকে ‘বৌদ্ধিক’ ও ‘শিল্প’ একীকরণের মাধ্যমে ব্যাপক ক্ষমতায়নের দিকে উন্নীত হওয়ার প্রস্তাব করেছেন।
⠀
চীনের আন্তর্জাতিক মেলাকেন্দ্র গোষ্ঠীর চেয়ারম্যান লিন শুন চিয়ে বলেন, চেচিয়াং-এর একটি খাদ্য কোম্পানি ব্লকচেইন এক্সপোতে একজন স্প্যানিশ সরঞ্জাম সরবরাহকারীর সাথে মিলিত হয়। বিজনেস কার্ড বিনিময় থেকে শুরু করে যৌথভাবে একটি স্মার্ট ফ্যাক্টরি নির্মাণ এবং অবশেষে তারা একটি জাম্বুরার জুস পণ্য বাজারে আনে।
⠀
আন্তঃসংযোগের গুরুত্ব হলো শিল্প শৃঙ্খলের প্রতিটি ধাপ ও প্রতিটি ব্যক্তিকে উপকৃত করা। চারোয়েন পোকফান্ড গ্রুপের চেয়ারম্যান চি কি ডিম শিল্পে সহযোগিতার কাঠামো সম্পর্কে বলেন, কৃষকরা অংশীদারিত্ব হিসেবে জমি প্রদান করেন, অন্যদিকে প্রতিষ্ঠানগুলো মূলধন, সরঞ্জাম ও ব্যবস্থাপনায় বিনিয়োগ করে, যা শুধু কৃষকদের আরও স্থিতিশীল আয়ই দেয় না, বরং ঝুঁকি মোকাবিলার ক্ষমতাও বৃদ্ধি করে। তিনি প্রস্তাব করেন, উভয় দেশের প্রতিষ্ঠানগুলো গভীর প্রক্রিয়াজাতকরণের উন্নয়ন, শিল্প-শৃঙ্খল সম্প্রসারণ এবং আরও বেশি কৃষক ও ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীর উপকার করার জন্য সহযোগিতা করতে পারে।
⠀
অংশগ্রহণকারীরা একমত হয়েছেন যে, সংযোগ মানেই হলো মানুষকে একত্রিত করা এবং কেবল পরস্পরকে আস্থার সাথে গ্রহণ করার মাধ্যমেই আমরা যৌথভাবে সমৃদ্ধ হতে পারি।
⠀
সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ



  
     আন্তর্জাতিক
চীন-ইইউ সহযোগিতার অগ্রভাগে বেইজিং-আমস্টারডাম অংশীদারিত্ব: বেইজিংয়ে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত
থিয়ানকং মহাকাশ স্টেশনে প্রথমবার বিদেশি নভোচারী: চীন ও পাকিস্তানের ঐতিহাসিক প্রযুক্তি সহযোগিতা শুরু
মাতারবাড়ীর পাশাপাশি চাঁদপুরকে লজিস্টিক হাব ও যৌথ নৌপরিবহন কোম্পানি গঠনের প্রস্তাব ইসমাইল জবিউল্লাহর
রক্তনালির বার্ধক্য ও বয়সজনিত রোগের চিকিৎসায় মহাকাশে তৈরি হবে ভাসকুলার অর্গান চিপ
‘একটি কলার যাত্রা`-র গল্পে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সংযোগ ও সরবরাহ ব্যবস্থার রূপান্তর
থিয়াংকং মহাকাশ স্টেশনে ছয় মাসের অভিযান: পেলোড বিশেষজ্ঞ হিসেবে সব দায়িত্ব সফলভাবে সম্পন্ন করলেন লি
  সর্বশেষ
চীন-ইইউ সহযোগিতার অগ্রভাগে বেইজিং-আমস্টারডাম অংশীদারিত্ব: বেইজিংয়ে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত
থিয়ানকং মহাকাশ স্টেশনে প্রথমবার বিদেশি নভোচারী: চীন ও পাকিস্তানের ঐতিহাসিক প্রযুক্তি সহযোগিতা শুরু
মাতারবাড়ীর পাশাপাশি চাঁদপুরকে লজিস্টিক হাব ও যৌথ নৌপরিবহন কোম্পানি গঠনের প্রস্তাব ইসমাইল জবিউল্লাহর
রক্তনালির বার্ধক্য ও বয়সজনিত রোগের চিকিৎসায় মহাকাশে তৈরি হবে ভাসকুলার অর্গান চিপ

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com