শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
মাতারবাড়ীর পাশাপাশি চাঁদপুরকে লজিস্টিক হাব ও যৌথ নৌপরিবহন কোম্পানি গঠনের প্রস্তাব ইসমাইল জবিউল্লাহর
  Date : 27-11-2026
Share Button

 

বঙ্গোপসাগরের নীল জলরাশি থেকে শুরু করে হিমালয় পাদদেশের অর্থনৈতিক করিডোর—ভৌগোলিক ও কৌশলগত কারণে বাংলাদেশ ও চীনের সম্পর্ক আজ এক নতুন উচ্চতায়। এই ক্রমবর্ধমান অংশীদারিত্বকে আরও অর্থবহ ও গতিশীল করতে রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘২০২৬ ঢাকা ফোরাম অন বাংলাদেশ-চায়না রিলেশনস’।
⠀
বুধবার বাংলাদেশের রাজধানী ঢাকার একটি হোটেলে দুদেশের কূটনীতিক, সমুদ্র-বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকদের পদচারণায় মুখর হয়ে ওঠে দিনব্যাপী এই আয়োজন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং বাংলাদেশ-চায়না রিসার্চ সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্সের যৌথ উদ্যোগে আয়োজিত এই ফোরামে উঠে আসে আগামী দিনের বাণিজ্য, বন্দর উন্নয়ন ও আঞ্চলিক সংযোগের এক বিস্তৃত রূপরেখা।
⠀
ফোরামের পর্দা ওঠে উদ্বোধনী অধিবেশনের মধ্য দিয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বন্দর ও নৌ-সংযোগ প্রসঙ্গে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের পাশাপাশি চাঁদপুরকে সম্ভাব্য বন্দর ও লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার সম্ভাব্যতা যাচাই, চাঁদপুর-শরীয়তপুর সংযোগ এবং যৌথ নৌপরিবহন ও লজিস্টিক কোম্পানি গঠনের প্রস্তাব রাখেন।
⠀
এ ছাড়া চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর, রাখাইন রাজ্যের স্থিতিশীলতা, রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবাসন এবং এ বিষয়ে আইসিজে-র সাম্প্রতিক রায়ের প্রেক্ষাপটে ত্রিপক্ষীয় সংলাপের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
⠀
বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন। বন্দর ও সামুদ্রিক অবকাঠামোর ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান, এটি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগকে বাড়াতে, রপ্তানি খাতে সহায়তা এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।
⠀
দক্ষিণ এশিয়া ও চীন-বাংলাদেশ সম্পর্কের কৌশলগত দিকগুলো বিশ্লেষণ করেন শাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের (এসআইআইএস) সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজ এবং এসআইআইএস-ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর চায়না স্টাডিজের পরিচালক সিনিয়র রিসার্চ ফেলো ড. লিউ চং ই।
⠀
বৈশ্বিক সরবরাহ চেইনের চাপে চট্টগ্রাম বন্দর ও লজিস্টিকস সক্ষমতা বাড়ানোয় জোর দেন ড. লিউ চং ই। তিনি জানান, আমদানি-রপ্তানি পণ্যের ৯০ শতাংশের বেশি চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবাহিত হওয়ায়, স্মার্ট বন্দর ব্যবস্থাপনা, গভীর সমুদ্রবন্দরের পাশাপাশি নদী ড্রেজিংও জরুরি। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যৎ কমিউনিটি গঠন, কানেক্টিভিটি, সবুজ জ্বালানি ও অর্থনৈতিক করিডোর নিয়ে সহযোগিতা আরও জোরদারের কথা তুলে ধরেন তিনি।
⠀
এর আগে, অধিবেশনের শুরুতে স্বাগত বক্তব্যে ফোরামের প্রেক্ষাপট তুলে ধরেন বিআইআইএসএস-এর মহাপরিচালক মেজর জেনারেল মু. মাশিহুর রহমান।
⠀
স্মারক বিনিময় আর ফটোসেশনের মধ্য দিয়ে শেষ হয় উদ্বোধনী পর্ব। ঢাকা ফোরাম থেকে যে স্পষ্ট বার্তা এসেছে তা হলো, পরিবর্তিত বিশ্বব্যবস্থায় বাংলাদেশ ও চীন উন্নয়ন সহযোগীর পাশাপাশি একে অপরের বিশ্বস্ত সারথি।
⠀
সূত্র: রাসেল-হাশিম, সিএমজি বাংলা



  
     আন্তর্জাতিক
চীন-ইইউ সহযোগিতার অগ্রভাগে বেইজিং-আমস্টারডাম অংশীদারিত্ব: বেইজিংয়ে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত
থিয়ানকং মহাকাশ স্টেশনে প্রথমবার বিদেশি নভোচারী: চীন ও পাকিস্তানের ঐতিহাসিক প্রযুক্তি সহযোগিতা শুরু
মাতারবাড়ীর পাশাপাশি চাঁদপুরকে লজিস্টিক হাব ও যৌথ নৌপরিবহন কোম্পানি গঠনের প্রস্তাব ইসমাইল জবিউল্লাহর
রক্তনালির বার্ধক্য ও বয়সজনিত রোগের চিকিৎসায় মহাকাশে তৈরি হবে ভাসকুলার অর্গান চিপ
‘একটি কলার যাত্রা`-র গল্পে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সংযোগ ও সরবরাহ ব্যবস্থার রূপান্তর
থিয়াংকং মহাকাশ স্টেশনে ছয় মাসের অভিযান: পেলোড বিশেষজ্ঞ হিসেবে সব দায়িত্ব সফলভাবে সম্পন্ন করলেন লি
  সর্বশেষ
চীন-ইইউ সহযোগিতার অগ্রভাগে বেইজিং-আমস্টারডাম অংশীদারিত্ব: বেইজিংয়ে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত
থিয়ানকং মহাকাশ স্টেশনে প্রথমবার বিদেশি নভোচারী: চীন ও পাকিস্তানের ঐতিহাসিক প্রযুক্তি সহযোগিতা শুরু
মাতারবাড়ীর পাশাপাশি চাঁদপুরকে লজিস্টিক হাব ও যৌথ নৌপরিবহন কোম্পানি গঠনের প্রস্তাব ইসমাইল জবিউল্লাহর
রক্তনালির বার্ধক্য ও বয়সজনিত রোগের চিকিৎসায় মহাকাশে তৈরি হবে ভাসকুলার অর্গান চিপ

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com