শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
চীন-মার্কিন সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের প্রত্যাশা ফেং লি ইউয়ানের
  Date : 25-09-2026
Share Button

আন্তর্জাতিক, সেপ্টেম্বর ২৫ : চীনের ফার্স্ট লেডি ফেং লি ইউয়ান স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত জাতীয় এশীয় শিল্পকলা জাদুঘর পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

দুই ফার্স্ট লেডি পিকক হলসহ একাধিক প্রদর্শনী হল পরিদর্শন করেন। এ সময় ফেং লি ইউয়ান সাম্প্রতিক বছরগুলোতে চীনকে একাধিকবার সাংস্কৃতিক নিদর্শন ফেরত দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব আরও জোরদার করার লক্ষ্যে চীন ও যুক্তরাষ্ট্র সাংস্কৃতিক আদান-প্রদান ও সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষায় সহযোগিতা অব্যাহত রাখবে।

পরিদর্শনের পর ফেং লি ইউয়ান ও মেলানিয়া ট্রাম্প মার্কিন কিশোর-কিশোরীদের কোরাস গান শোনেন এবং তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলাপচারিতায় মেতে ওঠেন।

সূত্র: ছাই, আলিম, আনন্দি, চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
চীন-মার্কিন সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের প্রত্যাশা ফেং লি ইউয়ানের
পানির পরিমাণ বিবেচনায় নিয়ে হলুদ নদী অববাহিকার উন্নয়নের নির্দেশনা সি চিন পিংয়ের
হোয়াইট হাউসে সি চিন পিং ও ফেং লি ইউয়ানকে ট্রাম্প-দম্পতির স্বাগত ভোজ
দারিদ্র্য হ্রাস ও জনকল্যাণে চীনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগের ভূমিকা তুলে ধরছে আন্তর্জাতিক গণমাধ্যম

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com