শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
বৈশ্বিক সমস্যা সমাধানে চীন-মার্কিন সহযোগিতা অপরিহার্য: সি চিন পিং
  Date : 25-09-2026
Share Button

আন্তর্জাতিক, সেপ্টেম্বর ২৪ : যুক্তরাষ্ট্র সফররত চীনা প্রেসিডেন্ট সি চিন পিং স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আয়োজিত স্বাগত অনুষ্ঠানে বলেন, "আমি সুন্দর যুক্তরাষ্ট্র সফরে আসতে পেরে আনন্দিত। আমার স্ত্রী ও আমাকে দেওয়া উষ্ণ আতিথেয়তার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডিকে ধন্যবাদ জানাই। আমি ১৪০ কোটিরও বেশি চীনা জনগণের পক্ষ থেকে মার্কিন জনগণকে আন্তরিক শুভেচ্ছা এবং যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে উষ্ণ অভিনন্দন জানাই!

চীন ও যুক্তরাষ্ট্র উভয়ই মহান দেশ এবং চীনা ও আমেরিকান জনগণও মহান জনগোষ্ঠী। প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে আমি দুই দেশের মৈত্রী জোরদার, পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ এবং দুই দেশের জনগণের কল্যাণ বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র সফর করছি।

সি বলেন, "এ বছর প্রেসিডেন্ট ট্রাম্পের চীন সফরকালে, আমরা চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গঠনমূলক ও কৌশলগতভাবে স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে সর্বসম্মতভাবে সম্মত হয়েছিলাম, যা উভয় দেশের জনগণ ও আন্তর্জাতিক সমাজের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল।

চীন ও যুক্তরাষ্ট্রের স্বার্থ পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত এবং দুই দেশের মধ্যে সহযোগিতার ব্যাপক সম্ভাবনাও রয়েছে। যদিও চীন-মার্কিন সহযোগিতা বিশ্বের সব সমস্যার সমাধান করতে পারবে না, তবে এটি ছাড়া অনেক বৈশ্বিক সমস্যার সমাধান করাও কঠিন হবে। চীনের উন্মুক্ত হওয়ার দরজা খোলা রয়েছে এবং আমরা মার্কিন কোম্পানিগুলোকে চীনে বিনিয়োগ ও ব্যবসা করতে স্বাগত জানাই। আমরা আশা করি, যুক্তরাষ্ট্র চীনা কোম্পানিগুলোর সঙ্গে ন্যায্য আচরণ করবে এবং সহযোগিতার সুযোগের তালিকা দীর্ঘ করতে ও সমস্যার তালিকা সংক্ষিপ্ত করতে একসঙ্গে কাজ করবে। চীন মাদক নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগের ক্ষেত্রগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। কর্মী ও বাণিজ্যিক আদান-প্রদান সহজ করার জন্য উভয় পক্ষ সরাসরি ফ্লাইট আরও বাড়াতে পারে।"

প্রেসিডেন্ট সি আরও বলেন, "উভয় সামরিক বাহিনীর নিয়মিত সংলাপ বজায় রাখা এবং সংকটকালীন যোগাযোগ ও প্রতিরোধ ব্যবস্থার উন্নতি করা উচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীন ও যুক্তরাষ্ট্র ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল। চীনের জনগণ এই ইতিহাস কখনো ভুলবে না, আমেরিকার জনগণও ভুলবে না। চীন-মার্কিন সম্পর্কের আশা জনগণের ওপর এবং ভবিষ্যৎ তরুণ সমাজের ওপর নির্ভরশীল। এখানে আমি ঘোষণা করছি যে, আগামী পাঁচ বছরে বেইজিং এক লাখ মার্কিন তরুণ-তরুণীকে বিনিময় ও অধ্যয়নের জন্য চীনে আমন্ত্রণ জানাবে। এ ছাড়া, কয়েক দিনের মধ্যে আমরা আটলান্টা চিড়িয়াখানায় আরও দুটি পান্ডা পাঠাব।

চীনা জাতির মহান পুনরুজ্জীবন বাস্তবায়ন করা ও যুক্তরাষ্ট্রকে পুনরায় মহান করে তোলা পরস্পরবিরোধী নয়। চীনা ও মার্কিন জনগণের মধ্যে বন্ধুত্বকে ক্রমাগত সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এবং একটি উন্নততর বিশ্ব গড়ার জন্য একসঙ্গে কাজ করতে হবে!"

সূত্র: ছাই, আলিম, প্রেমা, চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
দারিদ্র্য হ্রাস ও জনকল্যাণে চীনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগের ভূমিকা তুলে ধরছে আন্তর্জাতিক গণমাধ্যম
বৈশ্বিক সমস্যা সমাধানে চীন-মার্কিন সহযোগিতা অপরিহার্য: সি চিন পিং
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭
গাজীপুরে গভীর রাতে আগুনে পুড়লো দুই কলোনির ২৩ ঘর

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com