বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
চীন-মার্কিন সম্পর্ক আরও স্থিতিশীল ও টেকসই হওয়ার প্রত্যাশা আন্তর্জাতিক মহলের
  Date : 23-09-2026
Share Button

আন্তর্জাতিক, সেপ্টেম্বর ২৩ : চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরের দিকে গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল। দুই দেশের রাষ্ট্রপ্রধানের কৌশলগত নেতৃত্বে চীন-মার্কিন সম্পর্ক আরও স্বাস্থ্যকর, স্থিতিশীল ও টেকসইভাবে বিকশিত হবে এবং এর মাধ্যমে বিশ্বে আরও শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি আসবে বলে প্রত্যাশা করছেন তারা।

সম্প্রতি চীন-মার্কিন যুব বিনিময় কার্যক্রমে অংশ নিতে চীনে আসা যুক্তরাষ্ট্রের ১০টি বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের একটি চিঠির জবাব দিয়েছেন প্রেসিডেন্ট সি চিন পিং। দুই দেশের বিপুলসংখ্যক তরুণদের সঙ্গে একযোগে চীন-মার্কিন বন্ধুত্বপূর্ণ সহযোগিতার উত্তরাধিকারী এবং রক্ষক ও উন্নয়নকারী হওয়ার জন্য তারা নিরলস প্রচেষ্টা চালাবে—চিঠিতে এমন আশা প্রকাশ করেন সি চিন পিং।

মার্কিন শিক্ষার্থীরা জানায়, সি চিন পিংয়ের জবাব পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। একইসঙ্গে তারা আশা প্রকাশ করে, সি চিন পিংয়ের যুক্তরাষ্ট্র সফর দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

মার্কিন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অ্যাক্সটন বেরি বলেন, পাঁচ বছরে ৫০ হাজার মার্কিন তরুণকে বিনিময় ও পড়াশোনার জন্য চীনে পাঠানোর উদ্যোগের জন্য প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। এই উদ্যোগ আমাদের চীনে গিয়ে দেশটির সংস্কৃতি ও সামাজিক উন্নয়ন সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছে। আমরা প্রেসিডেন্ট সি চিন পিংকে চিঠি লিখে কৃতজ্ঞতা জানাতে এবং চীনে বিনিময় ও পড়াশোনার অভিজ্ঞতা ও অনুভূতি জানাতে চেয়েছি। একইসঙ্গে দুই দেশের জনগণের বন্ধুত্বপূর্ণ বিনিময়ে অবদান রাখতেও ইচ্ছুক।

আমেরিকান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোয়ান বলেন, ‘প্রেসিডেন্ট সি আমাদের চিঠির জবাব দিয়েছেন, যা আমাদের অত্যন্ত আনন্দিত করেছে। আমি অনুভব করতে পারছি, তিনি দুই দেশের জন্য আরও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।’

একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহিনা জিরো বলেন, ‘প্রেসিডেন্ট সি চিন পিংয়ের চিঠি আমাকে অনুভব করিয়েছে যে, চীন-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে জনগণের মধ্যে যোগাযোগ ও বিনিময়ের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে তরুণদের মধ্যকার যোগাযোগ দুই দেশের সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনিময় কার্যক্রম আমাদের চীনকে বোঝার এবং বন্ধুত্ব গড়ে তোলার সুযোগ দিয়েছে।’

মার্কিন বিভিন্ন মহলের ব্যক্তিরা জানান, রাষ্ট্রপ্রধান পর্যায়ের কূটনীতি চীন-মার্কিন সম্পর্কে গুরুত্বপূর্ণ কৌশলগত নেতৃত্বের ভূমিকা পালন করে। দুই দেশের রাষ্ট্রপ্রধান দ্বিপক্ষীয় সহযোগিতা এবং বৈশ্বিক বিভিন্ন বিষয়ে আরও বেশি ঐকমত্যে পৌঁছাবেন বলেও তারা আশা করছেন।

মার্কিন হেলেন ফস্টার স্নো ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডাম ফস্টার বলেন, ‘আমি প্রেসিডেন্ট সি চিন পিংয়ের যুক্তরাষ্ট্র সফরের প্রত্যাশায় রয়েছি। চলতি বছরের মে মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের চীন সফরের সময় দুই দেশের রাষ্ট্রপ্রধানের আলোচনায় বলা হয়েছিল, চীন-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়া, প্রতিযোগিতা সীমিত রাখা, মতপার্থক্য নিয়ন্ত্রণ করা এবং শান্তির প্রত্যাশা করা উচিত। আমি মনে করি, দুই দেশের রাষ্ট্রপ্রধান সম্পর্ক উন্নয়নের পথ খুঁজে বের করবেন। আমি চীন-মার্কিন সম্পর্কের উন্নয়নের সম্ভাবনা নিয়ে আশাবাদী।’

মার্কিন রবার্ট মরিস বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক অ্যান্থনি মোরেটি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও চীনের মতো দুটি বৃহৎ দেশের নেতাদের মুখোমুখি সাক্ষাৎ একটি বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণকারী মুহূর্ত হবে। চলতি বছরের মে থেকে সেপ্টেম্বরের মধ্যে ছয় মাসের ব্যবধানে দুই দেশের রাষ্ট্রপ্রধানের পারস্পরিক সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। দুই বৃহৎ দেশের সম্পর্ক স্থিতিশীল হলে তা দুই দেশ এবং বিশ্বের জন্য ইতিবাচক ও সুদূরপ্রসারী প্রভাব বয়ে আনবে।’

বিভিন্ন দেশের ব্যক্তিবর্গ বলেন, চীন-মার্কিন সম্পর্ক বিশ্ব পরিস্থিতির গতিপথকে প্রভাবিত করে। একটি স্বাস্থ্যকর, স্থিতিশীল ও টেকসই চীন-মার্কিন সম্পর্ক আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন প্রত্যাশার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

সূত্র: আকাশ, ফয়সল, শিশির, চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
চীন-মার্কিন সম্পর্ক আরও স্থিতিশীল ও টেকসই হওয়ার প্রত্যাশা আন্তর্জাতিক মহলের
চীন-মার্কিন সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধার পক্ষে বিশ্ববাসী: সিজিটিএন জরিপ
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা চীনের জন্য একটি চলমান চ্যালেঞ্জ
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com