আন্তর্জাতিক, ২২ সেপ্টেম্বর : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মঙ্গলবার শাংহাইয়ে আয়োজিত বিশ্ব প্রযুক্তি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন মঙ্গলবার বেইজিংয়ে আয়োজিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।
মুখপাত্র বলেন, আনোয়ার ইব্রাহিমের উপস্থিতি চীন ও মালয়েশিয়ার মধ্যকার ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে দুই দেশের কার্যকর সহযোগিতার প্রতিফলন। চীন ও মালয়েশিয়া পরস্পরের ঘনিষ্ঠ প্রতিবেশী, বন্ধু ও অংশীদার।
তিনি বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর গত ৫০ বছরেরও বেশি সময়ে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতায় ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে। বর্তমানে উভয় দেশ যৌথভাবে উচ্চমানের কৌশলগত চীন-মালয়েশিয়া অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, ৪৮তম বিশ্ব প্রযুক্তি প্রতিযোগিতা ২২ সেপ্টেম্বর শাংহাইয়ে শুরু হয়েছে এবং তা ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। পাশাপাশি, পঞ্চম গ্লোবাল ডিজিটাল বাণিজ্য মেলা ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চেচিয়াং প্রদেশের হাংচৌতে অনুষ্ঠিত হবে।
সূত্র: ছাই, আলিম, প্রেমা, চায়না মিডিয়া গ্রুপ।