মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
ফিলিপাইনে শ্রেণিকক্ষে গুলি ছুড়ল সপ্তম শ্রেণির শিক্ষার্থী
  Date : 18-08-2026
Share Button

ফিলিপাইনের জামবোয়াঙ্গা শহরের একটি স্কুলে শ্রেণিকক্ষের ভেতর গুলি ছুড়েছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

শহরের মেয়র খাইমার আদান ওলাসো ডিজেডএমএম রেডিওকে বলেছেন নিহত দুজনই স্কুলের শিক্ষার্থী। যারমধ্যে গুলি ছোড়া শিক্ষার্থীও আছে।

আঞ্চলিক পুলিশ মুখপাত্র শেলামি চেং বলেছেন, নিরাপত্তাবাহিনীর সদস্যরা স্কুলটিকে ঘিরে ফেলার চেষ্টা করছেন। তবে এর বিস্তারিত কিছু আর জানাতে পারেননি তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুলটির নাম আন্তেনিও ডি জামবোয়াঙ্গা হাই স্কুল।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা জানিয়েছেন, গুলি ছোড়া শিক্ষার্থী সপ্তম শ্রেণিতে পড়ত।

কীভাবে সে অস্ত্র পেলো এবং এটি নিয়ে শ্রেণিকক্ষে ঢুকল তা এখনো জানা যায়নি। এছাড়া তার হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কেও এখন পর্যন্ত পুলিশ কিছু জানতে পারেনি।

সূত্র: আলজাজিরা



  
  সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন কালভার্টে পড়ে দুই যুবক নিহত
চটলেন পূজা চেরি
দ্বিতীয় মেয়াদে জাম্বিয়ার প্রেসিডেন্ট হিচিলেমা
সমঝোতার মেয়াদ শেষ, ইরানের ‘সাদা পতাকা` ওড়ানো উচিত: ট্রাম্প

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com