রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিনোদন
চটলেন পূজা চেরি
  Date : 18-08-2026
Share Button

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূজা চেরির ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হয়। তথ্য যাচাই না করে বিয়ের গুঞ্জন ছড়িয়ে দেওয়ায় প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী। একই সঙ্গে আইনি ব্যবস্থার নেওয়ার হুঁশিয়ার দিয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) রাতে নিজের এক পোস্টে পূজা জানান, গত কিছুদিন ধরে তাঁকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো নির্দিষ্ট পেশার কারো সাথে, আবার কখনো অন্য কারো সাথে নাম জড়িয়ে কাল্পনিক নিউজ তৈরি করা হচ্ছে, যা অত্যন্ত বিব্রতকর।

তিনি বলেন, ‘একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছিলাম— আমি এনগেজড এবং পারিবারিকভাবে বিয়ে ঠিক করা হয়েছে। এটাও নিশ্চিত করেছিলাম যে, যখনই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে নিজেই তা আনন্দের সাথে সবাইকে জানাব। লুকানোর কিছু নেই। বর্তমানে নিজেকে কিছুটা সময় দিচ্ছি। নতুন কাজের জন্য নিজেকে প্রস্তুত করছি। সেই কারণে ক্যামেরার সামনে অনুপস্থিত। কিন্তু কোনো তথ্য যাচাই না করে বারবার আমাকে জড়িয়ে এভাবে অসত্য সংবাদ প্রকাশ করার পেছনে উদ্দেশ্য কী? তা আমার বোধগম্য নয়। বারবার বলতে চাই— আমার এখনও বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’

ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ আইনত অপরাধ উল্লেখ করে পূজা লিখেছেন, ‘অনুমতি ছাড়া কারো ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা এবং মিথ্যা তথ্য প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি নাগরিকের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ও সুনাম রক্ষার অধিকার রয়েছে। এছাড়া সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারা অনুযায়ী ডিজিটাল মাধ্যমে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচারও শাস্তিযোগ্য অপরাধ বলে তিনি উল্লেখ করেন।’

সবশেষে পূজা আশা প্রকাশ করেন, সংবাদকর্মীরা এখন থেকে বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করবেন। একই সঙ্গে মিথ্যা সংবাদ প্রচার থেকে বিরত থাকবেন। অন্যথায় নিজের আইনি অধিকার রক্ষায় বাধ্য হবেন বলে সতর্ক করেন তিনি।



  
  সর্বশেষ
সবুজ উন্নয়ন উচ্চমানের উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ: উলানচাবুতে সি চিন পিং
বিতর্কিত দ্বীপগুলোতে চীনের অবিসংবাদিত সার্বভৌমত্ব রয়েছে: বেইজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়
টোগোর চিরন্তন বিশ্বস্ত ভাই ও উন্নয়ন অংশীদার হয়ে থাকবে বেইজিং: লি ছিয়াং
শিক্ষার পরিচয়

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com