সোমবার, আগস্ট ১৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
চীনের গবেষণা পরিবেশ বিশ্বমানের গণিতবিদ তৈরিতে সহায়ক: মার্টিন হেয়ার
  Date : 16-08-2026
Share Button

আন্তর্জাতিক: সম্প্রতি বেইজিংয়ে ২০২৬ সালের `আন্তর্জাতিক মৌলিক বিজ্ঞান সম্মেলন` অনুষ্ঠিত হয়। বিশিষ্ট গণিতবিদ ও ফিল্ডস পদক বিজয়ী মার্টিন হেয়ার এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বিজয়ী গবেষক ও বিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দেন। চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অত্যন্ত প্রশংসা করে জানান যে, বিগত ৫ থেকে ১০ বছরে চীনের গণিত গবেষণার মান ও দক্ষতার ক্ষেত্রে এক অভূতপূর্ব ও অভাবনীয় গুণগত রূপান্তর ঘটেছে।

সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, গবেষক ও বিজ্ঞানীদের কাজের গতি নিশ্চিত করতে এক অনুকূল ও স্থিতিশীল বহিরাগত পরিবেশ অত্যন্ত জরুরি। তাঁর দৃষ্টিতে, চীনের বর্তমান গবেষণা পরিবেশ অত্যন্ত স্থিতিশীল এবং দেশের সরকারের পক্ষ থেকে বিজ্ঞান চর্চায় স্পষ্ট ও দীর্ঘমেয়াদী সহযোগিতামূলক নীতি বিদ্যমান।

তিনি আরও বলেন, পক্ষান্তরে বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকালে দেখা যায়, নির্দিষ্ট কিছু নীতি-নির্ধারকের সাময়িক সিদ্ধান্তের কারণে হয়ত মাত্র ২ বছরের মধ্যে গবেষণা ও উদ্ভাবন খাতের বাজেট ব্যাপকভাবে হ্রাস পায়। ফলে তাঁর মতে, দীর্ঘমেয়াদী নীতি প্রণয়নে চীন সরকারের যে সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি রয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়—যা বিদেশ থেকে দেশে ফেরা গবেষকদের জন্য এক অনন্য ও সুদৃঢ় ভিত্তিমূল তৈরি করেছে।

মার্টিন হেয়ার বলেন, বিগত বছরগুলোতে চীন সরকার গণিতসহ সব মৌলিক বিজ্ঞান গবেষণার খাতে যে পরিমাণ ধারাবাহিক সম্পদ ও অর্থনৈতিক সংস্থান বরাদ্দ করেছে, তা সত্যিই বিস্ময়কর ও প্রশংসনীয়। আজ অসংখ্য মেধাবী তরুণ গবেষক ও ছাত্রছাত্রী চীনে থেকেই পিএইচডি করার সিদ্ধান্ত নিচ্ছেন এবং তাঁদের সমগ্র একাডেমিক জীবন চীনেই সম্পন্ন করছেন—এই বিষয়টি আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে।

চলতি বছর দুই চীনা গণিতবিদ ডেন ইয়ু এবং ওয়াং হোং গণিত ক্ষেত্রের সর্বোচ্চ সম্মানজনক ফিল্ডস পদক লাভ করেছেন। এ বিষয়ে মার্টিন হেয়ার বলেন, ফিল্ডস পদক মূলত "গণিতের নোবেল পুরস্কার" হিসেবে খ্যাত। ফলে যেকোনো বিজয়ীর গবেষণা সম্পর্কে জানা পুরো বিশ্বের গণিত সমাজের জন্যই অত্যন্ত উৎসাহব্যঞ্জক। আর চলতি বছরের ফলাফল প্রত্যক্ষভাবে এটিই প্রমাণ করে দিয়েছে যে, চীন থেকে আজ বিশ্বমানের শীর্ষস্থানীয় গণিতবিদের আগমন ঘটছে এবং তাঁরা গণিত জগতের সর্বোচ্চ সম্মান ছিনিয়ে নিচ্ছেন।
সূত্র: শুয়েই-তৌহিদ-জিনিয়া, চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
দুর্যোগ প্রতিরোধ ও ত্রাণ সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দিলেন সি চিন পিং
চীনের গবেষণা পরিবেশ বিশ্বমানের গণিতবিদ তৈরিতে সহায়ক: মার্টিন হেয়ার
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী
মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com