শনিবার, আগস্ট ১৫, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে বিদ্যুৎ গ্রিডে বিনিয়োগ বাড়াচ্ছে চীন
  Date : 15-08-2026
Share Button

আন্তর্জাতিক: চীনের দ্রুত বিকাশমান প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাখাতের কারণে বিদ্যুৎ সরবরাহের ওপর সৃষ্ট চাপ কমাতে দেশের বিদ্যুৎ গ্রিডে বিনিয়োগ ও সমন্বয় বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে চীন সরকার।

চীনের শীর্ষ ১০টি জাতীয় তথ্যকেন্দ্র গুচ্ছের অন্যতম কুয়াংতোংয়ের শাওকুয়ান গুচ্ছে বুদ্ধিমান গণনা ক্যাবিনেটগুলো বৃহৎ কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের কার্যক্রম পরিচালনার প্রধান হার্ডওয়্যার। একটি ক্যাবিনেট পূর্ণ সক্ষমতায় চললে প্রতিদিন সর্বোচ্চ ২৪০ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ ব্যবহার করতে পারে, যা মোটামুটিভাবে একটি গড় পরিবারের এক মাসের বিদ্যুৎ ব্যবহারের সমান। গণনা সরঞ্জামের পাশাপাশি শীতলীকরণ ও আর্দ্রতা নিয়ন্ত্রণব্যবস্থাও উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে।

তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশজুড়ে গণনা কেন্দ্রগুলো ২০২৪ সালের তুলনায় ১৮ দশমিক ১ শতাংশ বেশি বিদ্যুৎ ব্যবহার করেছে। এ প্রবৃদ্ধি দেশের অন্যান্য পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যবহারের ৫ দশমিক ২ শতাংশ বৃদ্ধির হারের তুলনায় অনেক বেশি।

জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন ৩১ জুলাই ঘোষণা করেছে, পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা সময়কালে—২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত—একটি জাতীয় সমন্বিত গণনাশক্তি নেটওয়ার্ক নির্মাণে উৎসাহ দিতে ৪ ট্রিলিয়ন ইউয়ান বা প্রায় ৫৯৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে।

এই সমন্বিত গণনাশক্তি নেটওয়ার্ক বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা গণনাক্ষমতা এবং আঞ্চলিক সম্পদের সময়সূচি সমন্বয় করতে পারবে। এর মাধ্যমে একক অঞ্চলের প্রযুক্তিগত সুবিধাগুলোকে সমন্বিত করে জাতীয় শিল্পগুচ্ছের সক্ষমতায় রূপ দেওয়া সম্ভব হবে।

সূত্র: জেনিফার-সাকিব, চায়না মিডিয়া গ্রুপ। তথ্য ও ছবি: সিসিটিভি।



  
  সর্বশেষ
খাদ্য, মানবতা ও শান্তির অনন্য বার্তা নিয়ে চীনা চলচ্চিত্র
কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে বিদ্যুৎ গ্রিডে বিনিয়োগ বাড়াচ্ছে চীন
চলচ্চিত্রের মাধ্যমে সাংস্কৃতিক সেতুবন্ধন গড়ছে চীন ও কিরগিজস্তান
শিল্প ও উদ্ভাবনে অর্থায়ন বাড়ানোর পথে চীনের কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com