আন্তর্জাতিক: ১২ আগস্ট, (বুধবার) স্থানীয় সময় বিকেল ৪টা ৫৮ মিনিটে, এয়ার চায়নার সি-এ৭২৩ ফ্লাইটটি মঙ্গোলিয়ার নতুন চেঙ্গিস খান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এটি ছিল চীনে নির্মিত বড় পরিসরের যাত্রীবাহী বিমান সি-৯১৯-এর প্রথম নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট।
সি-৯১৯-এর বেইজিং-উলানবাটর রুটে প্রথম ফ্লাইট পরিচালনা উপলক্ষে, মঙ্গোলিয়া কর্তৃপক্ষ বিমানবন্দরে ওয়াটার ক্যানন স্যালুটসহ বিশেষ অভ্যর্থনার আয়োজন করে। এ সময় মঙ্গোলিয়ার পরিবহনমন্ত্রী দেলগেরসাইখান এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক এরদেনে-ওচির তুরবায়ার উপস্থিত থেকে বিমানটিকে স্বাগত জানান।
সি-৯১৯ বড় পরিসরের যাত্রীবাহী বিমান হলো চীনের প্রথম স্বাধীনভাবে নকশাকৃত ও নির্মিত এবং নিজস্ব মেধাস্বত্বসম্পন্ন জেটচালিত প্রধান রুটের যাত্রীবাহী বিমান, যা ২০২৩ সালের ২৮ মে প্রথম বাণিজ্যিক ফ্লাইট সম্পন্ন করে।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ১০ আগস্ট পর্যন্ত এয়ার চায়না, চায়না ইস্টার্ন ও চায়না সাউদার্ন কর্তৃক পরিচালিত সি-৯১৯ বিমানগুলো সর্বমোট ৫৭টি রুটে চলাচল করেছে; ২৫টি শহরে গেছে; এবং নিরাপদে ৭৫ লাখেরও বেশি যাত্রী বহন করেছে।
সূত্র: আকাশ-আলিম-শিশির, চায়না মিডিয়া গ্রুপ।