শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
ফেনীতে তীব্র গ্যাস সংকটে সিএনজি চালকদের ভোগান্তি
  Date : 06-08-2026
Share Button

ফেনীতে টানা পাঁচ দিন ধরে তীব্র সিএনজি গ্যাস সংকট দেখা দিয়েছে। জেলার ১০টি সিএনজি ফিলিং স্টেশনের কোনোটিতেই স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ হচ্ছে না। এতে তীব্র ভোগান্তিতে পড়েছেন স্থানীয় সিএনজিচালিত অটোরিকশা চালকেরা।

সরেজমিনে বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গিয়ে দেখা গেছে, সহস্রাধিক সিএনজি অটোরিকশা গ্যাসের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছে। চালকরা অভিযোগ করেন, অনেক পাম্প রাত থেকে টানা ২৪ ঘণ্টার বেশি বন্ধ থাকছে।

চালকরা জানান, ঘণ্টার পর ঘণ্টা পাম্পে লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস না পেয়ে তাদের দৈনিক আয়-রোজগার বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ফলে পরিবার নিয়ে তারা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

সিএনজি অটোরিকশাচালক রসূল আহাম্মদ জানান, সারারাত পাম্পে অপেক্ষা করেও সকালে সামান্য সময় গ্যাস দেওয়ার পর প্রেশার না থাকায় পাম্প বন্ধ করে দেওয়া হয়। এতে একদিকে আয়ের পথ বন্ধ, অন্যদিকে গাড়ির কিস্তির টাকা ও সংসারের খরচ জোগানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষের প্রতিনিধিরা জানান, সিএনজি কম্প্রেশন মেশিনে গ্যাসের প্রেশার একেবারেই কম থাকায় রিফুয়েলিং বন্ধ রাখতে হচ্ছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)-এর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, গ্যাস নিয়ে বর্তমান অবস্থাটা জাতীয় পর্যায়ের সংকট, যা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

বিজিডিসিএল ফেনীর ডিজিএম প্রকৌশলী আখতারুজ্জামান জানান, গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন এবং দ্রুতই সমস্যার সমাধানের আশা করছেন।



  
  সর্বশেষ
আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী
বিশ্ববাজারে কমল তেলের দাম
‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে`
ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৭৩ অভিবাসী উদ্ধার

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com