শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
কুমিল্লার নাঙ্গলকোটে আদ্রা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে শহিদুল ইসলাম ভূঁইয়াকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বিএনপির নেতাকর্মীরা
  Date : 03-08-2026
Share Button

কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার আসন্ন ৮ নং আদ্রা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহিদুল ইসলাম ভূঁইয়াকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

নেতাকর্মীদের ভাষ্য, শহিদুল ইসলাম ভূঁইয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় আদর্শ বাস্তবায়ন এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার কারণে তাঁকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপযুক্ত প্রার্থী হিসেবে মনে করছেন তারা।

নেতাকর্মীরা আরও জানান, শহিদুল ইসলাম ভূঁইয়া নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, বৃহত্তর আদ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং আদ্রা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন। এসব দায়িত্ব পালনের সময় তিনি দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে তাদের দাবি।

তাদের মতে, দলের দুঃসময়ে যখন অনেক নেতা-কর্মী হামলা-মামলা ও রাজনৈতিক চাপের মুখে নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন, তখনও শহিদুল ইসলাম ভূঁইয়া বিএনপির রাজনীতি ও সংগঠনকে ধরে রাখতে মাঠে সক্রিয় ছিলেন এবং একাধিক হামলা-মামলার শিকার হয়েছেন।

এ বিষয়ে শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, "আমি কখনো ব্যক্তিগত স্বার্থের জন্য রাজনীতি করিনি। বিএনপির আদর্শ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই দীর্ঘদিন রাজনীতি করে আসছি। দলের কঠিন সময়ে হামলা, মামলা ও নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু দলের প্রতি আমার বিশ্বাস ও দায়বদ্ধতা থেকে কখনো পিছিয়ে যাইনি। আজ নেতাকর্মীরা আমাকে যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন, তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। দল যদি আমাকে দায়িত্ব দেয়, তাহলে ইনশাআল্লাহ জনগণকে সঙ্গে নিয়ে আদ্রা উত্তর ইউনিয়নের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করব। দলীয় সিদ্ধান্তই আমার কাছে সর্বোচ্চ, আমি সবসময় দলের সিদ্ধান্ত মেনে চলব।"

নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, দলীয় সিদ্ধান্তের মাধ্যমে শহিদুল ইসলাম ভূঁইয়াকে প্রার্থী মনোনয়ন দেওয়া হলে তিনি নির্বাচিত হয়ে আদ্রা উত্তর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।



  
  সর্বশেষ
আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী
বিশ্ববাজারে কমল তেলের দাম
‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে`
ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৭৩ অভিবাসী উদ্ধার

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com